শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২০
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

অজুহাত দেখিয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা,স্বামী আটক

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৫, ২০২২, ৮:০৫ অপরাহ্ণ
  • ১৭৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বগুড়ার ধুনটে তরকারিতে লবণ বেশি হওয়ার অজুহাত দেখিয়ে মিথিলা খাতুন (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইয়ামিন আলীর বিরুদ্ধে।

শুক্রবার (২৫ মার্চ) ভোরে উপজেলার চর জোলাগাতী গ্রামের শ্বশুরবাড়ি থেকে মিথিলার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মিথিলা উপজেলার পিরহাটি গ্রামের ভ্যানচালক রেজাউল করিমের মেয়ে। এ ঘটনায় ইয়ামিন আলীকে (২৫) আটক করেছে পুলিশ। তিনি একই এলাকার চর জোলাগাতী গ্রামের সাইফুর রহমানের ছেলে।

মিথিলার বাবা রেজাউল করিম জানান, প্রায় সাত বছর আগে ইয়ামিনের সঙ্গে মিথিলার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুই কন্যাসন্তানের জন্ম হয়। সুখেই কাটছিল তাদের সংসার। বিয়ের তিন বছর পর বাড়ির পাশে এক নারীর সঙ্গে ইয়ামিনের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্বামীর পরকীয়ায় বাধা দেয় মিথিলা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এতে ইয়ামিন ক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময় মিথিলার শরীরে সিগারেটের ছ্যাঁকা, মাথার চুল কেটে ও প্রস্রাব খাইয়ে নির্যাতন করতো।

তিনি আরও জানান, এ নিয়ে উভয় পরিবারের মধ্যে দফায় দফায় সালিশি বৈঠক করেও কোনো লাভ হয়নি। বৃহস্পতিবার রাতে তরকারিতে লবণ বেশি হওয়ার অজুহাত দেখিয়ে মিথিলাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে ইয়ামিন আলী।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell