মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:০৩
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৫, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ণ
  • ১৩৭ ০৯ বার দেখা হয়েছে

রাজধানীর আফতাবনগরে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সাদিয়া (২০) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।  

সোমবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।মৃত সাদিয়া কিশোরগঞ্জের পৌর মহিলা কলেজের অনার্স দ্বিতীয়বর্ষের ছাত্রী।  

নিহতের ভাই তামজিদ নওশা জানান, তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলার নিউটন এলাকায়। এক বছর আগে বিয়ে হয়েছে সাদিয়ার। স্বামী তৌকি তাহমিদের সঙ্গে রাজধানীর সবুজবাগের বাসাবো বউবাজার এলাকায় থাকতেন।  

তিনি জানান, সম্প্রতি অনলাইনে পাসপোর্টের আবেদন করেছিলেন তিনি। আজ ভাই তামজিদের সঙ্গে আফতাবনগর পাসপোর্ট অফিসে গিয়েছিলেন ভেরিফিকেশনের জন্য। সেখানকার কাজ শেষে একটি অটোরিকশায় উঠেছিলেন। উদ্দেশ্য ছিল গুলশান কালাচাঁদপুরে বড় বোনের বাসায় যাওয়ার। পথে আফতাবনগর গেটের পাশে চলন্ত অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায় সাদিয়ার পরনের ওড়না। মুহূর্তেই গলায় ফাঁস লেগে যায়। পরে অটোরিকশা থামিয়ে দ্রুত তাকে স্থানীয় ফরাজি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্ত জন্য মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell