সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০৭
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

অনলাইনেই জমির ই-নামজারির ফি পরিশোধ করা যাবে -সঙ্গে (কুইক রেসপন্স কোড)

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৩, ২০২১, ১২:৩২ পূর্বাহ্ণ
  • ৭৩৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।অনলাইনেই জমির ই-নামজারির ফি পরিশোধ করা যাবে -সঙ্গে (কুইক রেসপন্স কোড

অনলাইনেই ই-নামজারির ফি পরিশোধ, দেওয়া হবে কিউআর কোডের ডিসিআর এখন থেকে অনলাইনেই জমির ই-নামজারির ফি পরিশোধ করা যাবে। একই সঙ্গে অনলাইনে ফি পরিশোধ করলেই দেওয়া হবে কিউআর কোডযুক্ত (কুইক রেসপন্স কোড) অনলাইন ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট)। এই ডিসিআর ম্যানুয়াল পদ্ধতিতে দেওয়া বা বিজি প্রেস থেকে ছাপানো ডিসিআরের মতো ব্যবহার করা যাবে। মঙ্গলবার (২ নভেম্বর) এ বিষয়ে পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়। ভূমি কর ছাড়া অন্যান্য সরকারি পাওনা আদায় করার পর যে নির্ধারিত ফরমে রসিদ দেওয়া হয় তাকে ডিসিআর বলে। পরিপত্রে বলা হয়, ২০১৫ সালের ৩ জুনের ভূমি মন্ত্রণালয়ের পরিপত্রের ধারাবাহিকতায় নাগরিকদের ই-নামজারি, জমাভাগ ও জমা একত্রীকরণ বাবদ ফি সম্পূর্ণভাবে অনলাইনে দিতে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনকারী ই-নামজারি আবেদনের সময় আবশ্যিকভাবে প্রথমেই কোর্ট ফি বাবদ ২০ এবং নোটিশ জারি ফি বাবদ ৫০ টাকাসহ মোট ৭০ টাকা অনলাইনে জমা দেবেন। নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন বা হালনাগাদ ফি বাবদ এক হাজার এবং প্রতি কপি নামজারি খতিয়ান সরবরাহ বাবদ ১০০ টাকা, অর্থাৎ মোট এক হাজার ১০০ টাকা আবেদনকারী অনলাইনে জমা দেবেন। আরও বলা হয়, এক হাজার ১০০ টাকা পরিশোধ করে আবেদনকারী কিউআর কোডযুক্ত অনলাইন ডিসিআর সংগ্রহ করতে পারবেন। এ ডিসিআর ম্যানুয়াল পদ্ধতিতে প্রদত্ত বা বিজি প্রেস থেকে ছাপানো ডিসিআরের সমপর্যায়ের এবং আইনগতভাবে বৈধ ও সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য এবং ব্যবহারযোগ্য হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell