রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫০
শিরোনামঃ
নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান

অনলাইনে জুয়া খেলার টাকা জোগাড় করতে স্বামী-স্ত্রী মিলে প্রতিবন্ধী নারীকে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৬, ২০২৫, ৯:২০ অপরাহ্ণ
  • ১৪৫ ০৯ বার দেখা হয়েছে

গাজীপুর মহানগরের টঙ্গীপূর্ব থানাধীন উত্তর আরিচপুর এলাকায় শ্রবণ ও বাক প্রতিবন্ধী রাবেয়া সাবরিন লিখনকে (৩৩) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অনলাইনে জুয়া খেলার টাকা জোগাড় করতে স্বামী-স্ত্রী মিলে প্রতিবন্ধী রাবেয়াকে হত্যা করেছেন। 

নিহত রাবেয়া সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অধীন শরীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রীশিল্পে কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন। সোমবার (২৬ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পিবিআই।  গ্রেপ্তারকৃত ওই দম্পতি হলেন সাইফুল ইসলাম ওরফে উজ্জল (২৮) ও তার স্ত্রী সাদিয়া আক্তার (১৯)। তারা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নিন্দারাবাদ এলাকার বাসিন্দা। তবে টঙ্গীর গাজীবাড়ি পুকুরপাড় এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন তারা।

পিবিআই জানিয়েছে, পুকুরপাড় এলাকার গোলাম মোস্তফার বাড়ির দ্বিতীয় তলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে মায়ের সঙ্গে থাকতেন রাবেয়া। গত ১৯ মে সকালে তিনি বাসায় একাই ছিলেন। সকাল ৯টার দিকে এক প্রতিবেশী কক্ষটির দরজা বাইরে থেকে আটকানো দেখতে পান। পরে দরজা খুলে দেখেন বিছানার ওপর ওড়না ও গামছা দিয়ে রাবেয়ার হাত, পা ও মুখ বাঁধা লাশ পড়ে আছে। এরপর পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ওই ঘটনায় রাবেয়ার মা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা করেন। পরে গাজীপুরের পিবিআই ছায়া তদন্ত শুরু করে। হত্যার দায়ের একই বাসার পাশের ফ্ল্যাটের প্রতিবেশী সাইফুল ইসলাম ও তার স্ত্রী সাদিয়াকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে ওই দম্পতি জানান, সাইফুল একটি গার্মেন্টসে চাকরি করেন এবং অনলাইন জুয়ায় আসক্ত।

তার দুই মাসের বাড়িভাড়া বাকি থাকায় স্ত্রী সাদিয়া আক্তারের সঙ্গে প্রায়ই ঝগড়াবিবাদ হতো। পাশের ফ্ল্যাটের রাবেয়ার বোনাস পাওয়ার খবর জানতে পেরে ওই টাকা চুরির পরিকল্পনা করেন তারা। ১৯ মে সকাল আনুমানিক ৬টার দিকে  রাবেয়া রান্নার জন্য ফ্ল্যাটের বাইরে গেলে তারা ভেতরে ঢুকেন তারা।  একপর্যায়ে রাবেয়া ফ্ল্যাটের ফিরে এলে তার হাত, পা ও মুখ বেঁধে তাকে শ্বাসরোধে হত্যা করে ব্যাগ থেকে ১ হাজার ২৫০ টাকা ও ২ কেজি চাল নিয়ে পালিয়ে যান তারা। এ বিষয়ে পিবিআই গাজীপুর জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, ‘রাবেয়া সাবরিন লিখন একজন শ্রবণ ও বাক প্রতিবন্ধী। এ ধরনের মানুষকে সমাজের বোঝা মনে না করে আমাদের সকলেরই উচিত তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া।  আসামিরা সামান্য কিছু টাকার জন্য যে গর্হিত অপরাধ করেছে তার দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত।’ 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell