শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩৭
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

অপহরণের ছয় দিন পর শিশুকে উদ্ধার,নারীসহ তিনজনকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৮, ২০২৩, ১০:২৮ অপরাহ্ণ
  • ২৪৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

অপহরণের ছয় দিন পর শিশুকে উদ্ধার,নারীসহ তিনজনকে গ্রেফতার

গাজীপুরে অপহরণের ছয় দিন পর এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।  এ ঘটনায় জড়িত দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন-নেত্রকোনার বারহাট্টা থানার বাউশি এলাকার মজলু মিয়ার স্ত্রী আল্পনা আক্তার রুবিনা (২৫), একই জেলার দুর্গাপুর থানার হাবিআলী এলাকার আবুল কাশেমের স্ত্রী ও রুবিনার বোন ফাতেমা বেগম (৩৬) এবং তার ছেলে রফিকুল ইসলাম (১৮)।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম তার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন ও জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন।

পুলিশ সুপার জানান, গাজীপুরের জয়দেবপুর থানার শিরিরচালা এলাকায় সপরিবারে ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করেন ফিরোজ আলম। গত ২০ মার্চ আল্পনা আক্তার ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নেন। পরে আল্পনা আক্তারের সঙ্গে ফিরোজ আলমের পরিবারের সখ্য গড়ে ওঠে। গত ২ এপ্রিল ফিরোজ আলম ও তার স্ত্রী তাদের তিন মাস বয়সী শিশু কন্যাকে শাশুড়ির কাছে রেখে কর্মস্থলে চলে যান। একপর্যায়ে কৌশলে ওই দিন আল্পনা আক্তার রুবিনা শিশুটিকে অপহরণ করেন। বিকেলে বাসায় ফিরে শিশুটিকে না পেয়ে তার পরিবার জয়দেবপুর থানায় একটি অভিযোগ করে। পরে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে শুক্রবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেরার মুলাইদ পশ্চিমপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় আল্পনা আক্তার রুবিনা তার বোন ও সহযোগী ফাতেমা এবং রফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

আদালতের মাধ্যমে গ্রেফতারদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell