শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১১
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

অভিনেত্রী মেহজাবীন দুবাইতে হা পা ছেড়ে উড়েছেন আকাশে

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৩, ২০২২, ৮:৫৭ অপরাহ্ণ
  • ৪১১ ০৯ বার দেখা হয়েছে

ছোট পর্দার এই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে সব সময় অভিনয়ে ব্যস্ত থাকেন তিনি। তার অভিনীত প্রায় সব নাটকই দর্শক পছন্দের তালিকায় থাকে। সম্প্রতি তিনি আরব আমিরাতের দুবাইতে গিয়েছেন। সেখানে গিয়ে স্কাইড্রাইভ করেছেন। মন প্রফুল্ল করতে হা পা ছেড়ে উড়েছেন আকাশে। সেই মুহূর্তের ছবি আজ রোববার (১৩ মার্চ) সকালে ফেসবুক পেজের মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। মেহজাবীন স্কাইড্রাইভ করা প্রস্তুতি নেওয়া থেকে শুরু করে আকাশে উড়ে যাওয়ার কয়েকটি ছবি প্রকাশ করেন।

 

ক্যাপশনে লেখেন, ‘জীবন খুব ছোট এবং বিরক্তিতে ভরা। বাঁচুন, ভালোবাসুন, হাসুন এবং উড়তে ভুলবেন না।’ এক সময় সংযুক্ত আরব আমিরাতেই থাকতেন মেহজাবীন। ২০০৮ সালের শেষের দিকে মাত্র ৬ মাসের জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে নিজ দেশে এসেছিলেন। এরপর ২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’-এর প্রতিযোগিতায় নাম লেখান। হাজার হাজার প্রতিযোগিকে পেছনে ফেলে পরেন বিজয়ীর মুকুট। এরপর থেকেই টানা কাজ করে যাচ্ছেন মেহজাবীন। গত কয়েক বছর ধরেই তিনি জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন।

 

সম্প্রতি, মেহজাবীন অভিনীত ওয়েব সিরিজ ‘সাবরিনা’র টিজার। এটি নির্মাণ করেছেন আশফাক নিপুণ। সমাজের ভিন্ন দুই স্তরের দুই নারী, দুজনের নামই সাবরিনা। তাদের গল্প বলার মাধ্যমে সমাজের সকল নারীর অবস্থান ফুটিয়ে তোলা হয়েছে এই ওয়েব সিরিজে। শিগগিরই ওয়ব সিরিজটি বিদেশি ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’য়ে মুক্তি দেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell