বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৯
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

অভিনেত্রী মেহের আফরোজা শাওনের গ্রামে বাড়িতে ভাঙচুর,আগুন দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৬, ২০২৫, ১০:৩২ অপরাহ্ণ
  • ১৪৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

অভিনেত্রী মেহের আফরোজা শাওনের গ্রামে বাড়িতে ভাঙচুর,আগুন দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা

জামালপুরের নরুন্দিতে মাইক দিয়ে গান বাজিয়ে অভিনেত্রী মেহের আফরোজা শাওনের গ্রামে বাড়িতে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একপর্যায়ে বাড়িটির ভেতর আগুন ধরিয়ে দেন তারা।

 

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নরুন্দি এলাকায় দুই তলা বাড়িটিতে অগ্নিসংযোগ করে বুলডোজার কর্মসূচি পালন করেন তারা।

বাড়িটি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর পারিবারিক সম্পত্তি। তিনি সবশেষ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলে জানা গেছে।

অন্যদিকে বিকেলে জামালপুরের শহরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িতেও আগুন দেন বিক্ষুব্ধরা।

জামালপুর বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, বুধবার রাতে ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে আপত্তিকর ভাষণ দেন। সেই থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা এসে বাড়ি ভাঙচুর করে ও আগুন দেয়। পরে আমরা এসে আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell