সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৪৮
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

অভিনেত্রী শমী কায়সার এবং তাপসকে কারাগারে পাঠানোর আদেশ

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৯, ২০২৪, ৯:০৪ অপরাহ্ণ
  • ১৪৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

অভিনেত্রী শমী কায়সার এবং তাপসকে কারাগারে পাঠানোর আদেশ

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির সদস্য ও অভিনেত্রী শমী কায়সার এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যারচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

৬ নভেম্বর ওই দুইজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক মৃত্যুঞ্জয় পণ্ডিত মিঠুন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ৫ নভেম্বর রাতে উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে তাপসকে ৩ নভেম্বর মধ্যরাতে একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে তার সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে শুনানিকালে মামলার তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় আদালত রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আর শমীকে একই মামলায় আজ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যরা কর্মসূচিতে অংশ নেন। উত্তরা পূর্ব থানাধীন চার নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকর্মীরা তাদের ওপর হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এ সময় ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। এ মামলায় কৌশিক হোসেন তাপস নয় নম্বর এজাহারভুক্ত আসামি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell