শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪১
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

অভিভাবক সমাবেশে পুলিশ সুপারের বার্তা

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৬, ২০২৫, ২:৪৮ পূর্বাহ্ণ
  • ১৬৯ ০৯ বার দেখা হয়েছে

 

অভিভাবক সমাবেশে পুলিশ সুপারের বার্তা

মাসুদ রানা,স্টাফ রিপোর্টার

১৫ নভেম্বর চিরিরবন্দর ড্যাফডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ–২০২৫ প্রাণবন্ত আলোচনা ও অংশগ্রহণে মুখর ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হোসেন। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষাজীবন, আচরণ, নিরাপত্তা ও প্রযুক্তি ব্যবহারের বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সকাল থেকেই অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতিতে স্কুল মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। বক্তব্যে পুলিশ সুপার বলেন,

“শিক্ষার্থীরা ভবিষ্যতের সম্পদ। তাদের সুশিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে পরিবার, বিদ্যালয় ও সমাজ—এই তিনটির সমন্বিত ভূমিকা অপরিহার্য। অভিভাবকরাই সন্তানের প্রথম শিক্ষক; তাই ঘর থেকেই ইতিবাচক ও নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে।” তিনি আরও বলেন, বর্তমান সময়ে শিশুদের প্রযুক্তি ব্যবহারে সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানরা যেন অনলাইনে নিরাপদ থাকে এবং সাইবার অপরাধসহ কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হয়—অভিভাবকদের এ বিষয়গুলোতে সজাগ থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি সন্তানের পড়াশোনা ও আচরণগত অগ্রগতি জানতে বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন। পুলিশ সুপার জানান, দিনাজপুর জেলা পুলিশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবসময় কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সমাবেশে স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের জন্য সচেতনতা ও নৈতিকতা বিষয়ক একটি বিশেষ সেশন আয়োজন করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell