মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০৬
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

অস্বাভাবিক সরকার মানি না, কে আসুক কে বলুক তাতে কিছু আসে যায় না-ওবায়দুল কাদের

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৯, ২০২৩, ৯:৫৭ অপরাহ্ণ
  • ১৮২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

অস্বাভাবিক সরকার মানি না, কে আসুক কে বলুক তাতে কিছু আসে যায় না-ওবায়দুল কাদের

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই, আমাদেরকে নিষেধাজ্ঞা ভিসানীতির ভয় দেখিয়ে লাভ নেই। বৃহৎ শক্তির হুমকিকেই বঙ্গবন্ধুকন্যা পরোয়া করে না আর আপনারা কি হুমকি দেবেন।  ষড়যন্ত্র করে নির্বাচন হতে দেবেন না দেখি কে নির্বাচন ঠেকাতে আসে!

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক চালু করে বাংলাদেশে আবার অস্বাভাবিক সরকার করবেন সেটা আর হবে না। অস্বাভাবিক সরকার মানি না, কে আসুক কে বলুক তাতে কিছু আসে যায় না। ভয় দেখায় শেখ হাসিনার অধীনে ইলেকশন হবে না। আমি আজ বলে দিতে চাই, বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন হবে না।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে তিনি বলেন, ট্রাম্পকে সামলাতে পারে না আর বাংলাদেশকে ধমক দেয়। নির্বাচন আমরা করব, আমরা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চাই। নিষেধাজ্ঞার কি হলো? ভিসানীতির কি হলো, আমার নির্বাচন আমি করব অবাধ সুষ্ঠু, বিশ্বাসযোগ্য নির্বাচন করব, তুমি বুদ্ধি দেওয়ার কে? তুমি বলার কে? আমাদের গণতন্ত্র আমাদের সংবিধান ঠিক করবে। আমাদের নির্বাচন আমাদের সংবিধান নির্ধারণ করবে। আমরা তত্ত্বাবধায়ক মানি না, ওটা এখন মরা লাশ। তত্ত্বাবধায়কের মরা লাশ আমাদের কাছে এনে লাভ নেই।

আওয়ামী লীগের এ নেতা বলেন, ৭১ সালে নিষেধাজ্ঞাকে ভয় পেলে বাংলাদেশ কোনোদিনও স্বাধীন হতো না। নিষেধাজ্ঞাকে ভয় করলে বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করতে পারতেন না। আজকে নিষেধাজ্ঞাকে ভয় করলে বাংলাদেশের যে অগ্রগতি, যে সমৃদ্ধির সোনালি অর্জন, তা অব্যাহত রাখতে পারব না।

বিএনপির আল্টিমেটামের সমালোচনা করে কাদের বলেন, আটচল্লিশ ঘণ্টা শেষ, আল্টিমেটাম শেষ অতঃপর কি হবে? ফখরুল সাহেব এখন কি করবেন? আন্দোলনের ডাকে পাবলিক নাই। ভুয়া! বিএনপির একদফা ভুয়া, তত্ত্বাবধায়ক ভুয়া প্রধানমন্ত্রীর পদত্যাগ ভুয়া। খেলা তো হবে। ক্যাপ্টেন আমেরিকা আছেন। ক্যাপ্টেন এলে জোরদার খেলা হবে।

সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল (অব.) ফারুক খান, ড. আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সম্পাদক মাহবুবউল আলম হানিফ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell