শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:০৯
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

আইন অমান্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী হিলি সীমান্তে তারকাটার বেড়া নির্মাণের চেষ্টাকালে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১, ২০২৩, ১২:০৫ পূর্বাহ্ণ
  • ২৩৩ ০৯ বার দেখা হয়েছে

আইন অমান্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী হিলি সীমান্তে তারকাটার বেড়া নির্মাণের চেষ্টাকালে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।  দুবাহিনীর মধ্যে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ২২ নম্বর সাব পিলার সংলগ্ন ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় সীমান্তে দুবাহিনীর পক্ষ থেকে বাড়তি সদস্য মোতায়েন করা হলেও পরবর্তীতে দুবাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তারকাটার বেড়া নির্মাণের কাজ বন্ধে সম্মত হলে পরিস্থিতি শান্ত হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, হিলি সীমান্তের তারকাটা বিহীন ভারতীয় অংশে তারকাটা দেওয়ার জন্য মঙ্গলবার দুপুরে সীমান্ত আইন না মেনে পিলার স্থাপনের কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কিন্তু

আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী নো ম্যান্স ল্যান্ডের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা করা যাবে না মর্মে বাধা দেয় বিজিবি।

এতে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিকেল পৌনে ৩টার দিকে সীমান্তের ওই স্থানে দুবাহিনীর মধ্যে ১০ মিনিট পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার সাইদুল ইসলাম ও ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার বিসি জোসি নেতৃত্ব দেন। বৈঠকে বিএসএফের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সাইদুল ইসলাম জানান, কোনো প্রকার নোটিশ ছাড়াই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তারকাটার বেড়া নির্মাণের কাজের খবর পেয়ে তাতে বাধা দেই। পরে বিকেলে বিজিবি সেক্টর কমান্ডার মহোদয় ও বিএসএফের ডিআইজির পতাকা বৈঠকের মাধ্যমে সেই কাজ বন্ধের সিদ্ধান্ত হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell