রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০৫
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী মায়ের ৭৬ তম জন্মবার্ষিকী পালন

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৯, ২০২২, ৮:১৮ অপরাহ্ণ
  • ৩৪৭ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে মহিয়শী নারী ,বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা,জনগনের মমতাময়ী মায়ের ৭৬ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

গতকাল বুধবার ২৮শে সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত  উক্ত অনাড়ম্বর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ নূর হোসেন। এ সময় মিলাদ ও দোয়া শেষে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে এবং বঙ্গবন্ধুসহ ৭৫এর ১৫ই আগষ্ট  নির্মমভাবে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোঃ জনি খান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। আনন্দপূর্ণ উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জে আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জানে আলম সেলিম, আনিসুজ্জামান জুয়েল, আরিফ ইকবাল।

 

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, সদস্য সোহেল, আতাউর, ওমর কৃষ্ণ,  চুনু দেওয়ান, আব্দুল হক, সেলিম খান, সাইফুল ইসলাম, সোহেলসহ সিদ্ধিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ সদর থানা এবং বন্দর থানা  মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell