সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১৩
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারে না,বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো-আ ফ ম বাহাউদ্দিন নাছিম

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১০, ২০২৪, ১:৫১ পূর্বাহ্ণ
  • ১৯৭ ০৯ বার দেখা হয়েছে

 

আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারে না,বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো-আ ফ ম বাহাউদ্দিন নাছিম

ঢাকা প্রতিনিধি।।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারে না। ঐক্যবদ্ধ শক্তি আমাদের আরও শক্তিশালী করবে।

শনিবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নবনির্বাচিত নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব বাহাউদ্দিন নাছিম বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে, গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ যারা বিশ্বাস করে তাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। এ জায়গাটি করতে হবে। এরপরও কেউ যদি অপ্রয়োজনে অথবা নিজের স্বার্থের জন্য বঙ্গবন্ধুর আদর্শের শক্তিকে পরাজিত করে আত্মতৃপ্তি পায় তাদের সঙ্গে গণতান্ত্রিক, প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তাদের পক্ষের শক্তি থাকবে না। যাদের অসৎ উদ্দেশ্য থাকে তারা সবসময় পরাজিত হয়।

 

তিনি বলেন, এরা দেশবিরোধী অপশক্তি। এরা দেশের মানুষকে শান্তি দিতে জানে না। দেশের মানুষের মুক্তি, শান্তি ও উন্নয়নের লক্ষ্যে এরা কোনো কাজ করে না। শেখ হাসিনা মানুষের জন্য যে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তার এ চলার পথকে এরা বাধাগ্রস্ত করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে রুখে দিতে চায়। এরা বারবার আমাদের অর্থনীতির ওপর আঘাত আনতে চায়। এদের বিরুদ্ধে আমাদের যার যার অবস্থান থেকে সজাগ থাকতে হবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ দক্ষতা আপনাদের আছে। এখানে অনেক সিনিয়র প্রফেসর ও তরুণ শিক্ষকরা আছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরামের নির্বাচনে তরুণরা এবার ভালো ভোটে নির্বাচিত হয়ে প্রমাণ করেছে তাদের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। যারা নির্বাচিত হয়েছে তারা যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিয়েছে। তারা আগামী দিনে আমাদের শিক্ষক ফোরামকে আরও শক্তিশালী করবে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী, কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, কৃষিবিদ ইনস্টিটিউশনের কোষাধ্যক্ষ এম আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, বাকৃবি গণতান্ত্রিক শিক্ষক ফোরামের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার, প্রফেসর ড. রকিবুল ইসলাম খান, প্রফেসর ড. মাহফুজা বেগম, প্রফেসর ড. মো সাইদুর রহমান, বাকৃবি গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. পূর্বা ইসলাম, সদস্য প্রফেসর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. চয়ন কুমার সাহা, প্রফেসর ড. আল-মামুন, প্রফেসর ড. আফরিনা মুস্তারি, ড. মো আরিফ সাকিল প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell