বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:২৪
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

আওয়ামী লীগ-বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় এলে দেশে দুর্নীতি ও দুঃশাসন বাড়বে- জিএম কাদের।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৩, ২০২১, ৯:৩৮ অপরাহ্ণ
  • ৩০৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।দেশের মানুষ সরকার পরিবর্তনের বদলে রাজনীতির পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগ-বিএনপির রাজনীতি হচ্ছে অচল মুদ্রার এপিঠ-ওপিঠ। আওয়ামী লীগ-বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না সাধারণ মানুষ।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, মানুষ জানে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে দেশে দুর্নীতি ও দুঃশাসন আরও বেড়ে যাবে।

দেশ পরিচালনায় আওয়ামী লীগ এতোটাই ব্যস্ত যে রাজনীতির মাঠে তারা নেই বললেই চলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

তিনি বলেন, অপরদিকে বিএনপি অনেক দুর্বল হয়ে পড়েছে। তবে রাজনীতির মাঠে সোচ্চারভাবে সক্রিয় জাতীয় পার্টি। প্রতিকূল পরিবেশের মধ্যেও জাতীকে শক্তিশালী করতে জাপা নির্বাচনের মাঠে আছে।

প্রতি নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি সাধারণ মানুষের কাছাকাছি থাকছে উল্লেখ করে জিএম কাদের বলেন, আমরা নির্বাচনে জয়ী হতে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি। জাতীয় পার্টি নিজস্ব স্বকীয়তা নিয়েই রাজনীতিতে এগিয়ে যাচ্ছে।

এসময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টির হাত ধরেই বাংলাদেশের আগামী দিনের রাজনীতি এগিয়ে যাবে। জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে কেউ কিছু করতে পারবে না।

সভায় আরও বক্তব্য রাখেন- জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাড. সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেম প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell