মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৪৬
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

আখাউড়ায় ধারালো ছুরি দিয়ে নববধূর গলা কেটে হত্যা করে স্বামী

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৩, ২০২৪, ৯:৩৭ অপরাহ্ণ
  • ২৫৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আখাউড়ায় ধারালো ছুরি দিয়ে নববধূর গলা কেটে হত্যা করে স্বামী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধারালো ছুরি দিয়ে নববধূর গলা কেটে হত্যা করে স্বামী। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর মধ্যপাড়ায় স্বামী আব্দুল হামিদ এ হত্যা কাণ্ডের ঘটনা ঘটায়। এ ঘটনার টের পেয়ে বড় ভাই আব্দুল হানিফ এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামিদ। এলাকাবাসী ও নববধূর স্বজন সূত্রে জানা গেছে, হীরাপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার প্রবাসী ছেলে আব্দুল হামিদের সঙ্গে ৭/৮ মাস আগে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বাসুদেব গ্রামের মৃত আব্দুর রাজ্জামের মেয়ে তাছলিমা আক্তারের সঙ্গে মোবাইল ফোনে বিয়ে হয়।

 

 

গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুই পরিবারের অনুষ্ঠানের মাধ্যমে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে আব্দুল হামিদ। এরমধ্যে একবার তাছলিামকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বেড়িয়ে আসে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মাঝে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। তারই জের ধরে মঙ্গলবার দুপুরে ধারালো ছুরি দিয়ে তাছলিমাকে গলা কেটে হত্যা করে স্বামী হামিদুল। এ সময় হামিদুলের বড় ভাই হানিফ বাধা দিলে তাকেও হামিদুল ছুরিকাঘাত করে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, গলাকাটা রক্তাক্ত অবস্থায় নববধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ ছিল। তবে ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তার করতে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell