শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩২
শিরোনামঃ
সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত ৭৪ বছর ধরে চলছে শ্রী শ্রী মা বগলা ও শ্রী শ্রী কালীপূজা। পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল-প্রধানমন্ত্রী তারেক রহমান

১ জুলাই ভোর ৬টা থেকে সারা দেশে সাত দিনের কঠোর লকডাউন- সারাদেশে সব অফিস বন্ধ, খোলা থাকবে শিল্প-কারখানা

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৩০, ২০২১, ৯:৪৪ অপরাহ্ণ
  • ৫৮৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।আগামীকাল বৃহ্স্পতিবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এই সময়ে সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি সব ধরনের অফিস বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে শিল্প-কারখানা খোলা থাকবে।আগামীকাল ভোর ৬টা থেকে পরবর্তী সাত দিন জরুরি কারণ ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। করোনাভাইরাসের আগ্রাসী বিস্তার ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে সরকার। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় গতকাল সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়েছে ৩১ জুলাই পর্যন্ত। গত রাতে সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, কভিড-১৯ সংক্রমণ রোধে ১ জুলাই ভোর ৬টা থেকে সারা দেশে সাত দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সময়ে জরুরি পরিষেবার সঙ্গে জড়িত কর্মরতরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে তথ্য বিবরণীতে জানানো হয়, বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে। জানা যায়, গত রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় কঠোর লকডাউনের বিষয়ে আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell