শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৪০
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

আগামী ২৩ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে এসএসসির ফল প্রকাশ হতে পারে

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২০, ২০২১, ৭:১১ অপরাহ্ণ
  • ২৯৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৩ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে প্রকাশ হতে পারে। ফলাফল তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। সেটি প্রকাশে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। সোমবার (২০ ডিসেম্বর) সংশ্লিষ্ট মাধ্যমে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, গতকাল রোববার এসএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের এসএসসি-সমমানের সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজিত তিন বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হয়েছে। সেই পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ণ কাজ শেষ হয়েছে। আগামী ২৩ ডিসেম্বরের পর যেকোনো দিন তা প্রকাশ করা সম্ভব হবে।

বলা হয়েছে, প্রধানমন্ত্রী সম্মতি দিলে উল্লিখিত দিনের পর বা আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা যেতে পারে। এতে করে জানুয়ারি থেকে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ প্রস্তাবের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চেয়ে আরেকটি প্রস্তাব পাঠানো হবে। তিনি যেদিন সময় দেবেন সেদিন ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে দেশের সকল শিক্ষাবোর্ডের ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী ফলাফল প্রকাশের অনুমোদন দিলে দুপুরে সংবাদ সম্মেলন করে তা প্রকাশ করা হবে।

এদিকে আন্তঃশিক্ষা বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আগামী ২৩ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে এসএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য রোববার শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ফলাফল তৈরির কাজ শেষ হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা।

গত ১৪ নভেম্বর পদার্থ বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা।। করোনার কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। গত বছর এ সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell