বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০১
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

মাগুরায় ধর্ষণের শিকার শিশু: আছিয়ার মৃত্যুর ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল অনুষ্ঠিত

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৩, ২০২৫, ১১:৪১ অপরাহ্ণ
  • ১৬২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল অনুষ্ঠিত

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় ছাত্র ফেডারেশনের উদ্যোগে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “আজ দুপুরে আমাদের বোন আছিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত্যুর পর আমরা দেখলাম, ৭ দিনের মধ্যে বিচার শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। তবে আমরা এটাকে উপহাস হিসেবেই দেখছি, কারণ বহু ধর্ষণ মামলার বিচার আজও ঝুলে আছে।” তিনি আরও বলেন, “ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।

 

কোনো অবস্থাতেই ধর্ষকদের ছাড় দেওয়া চলবে না।” মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে বিবি রোড হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার বোন কবরে, ধর্ষক কেন বাইরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দেন। এই সময় আরও উপস্থিত ছিলেন চিত্রশিল্পী সুমনা আক্তার, আবৃতি শিল্পী সৌরি ছোঁয়া, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সহসাধারণ সম্পাদক ইউশা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর, অর্থ সম্পাদক শাহিন মৃধা, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী মুন্নি আক্তার প্রত্যাশা, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী অপূর্ব রায়, আবিদ রহমান, শেখ সাদী, রাইসা ইসলাম প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell