শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫১
শিরোনামঃ
বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক

আড়াইহাজারে অবরোধ সমর্থনে আগুন দেওয়ার প্রস্তুতিকালে বিএনপির দুই কর্মীকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৪, ২০২৩, ২:০৫ পূর্বাহ্ণ
  • ২৩২ ০৯ বার দেখা হয়েছে

 

আড়াইহাজারে অবরোধ সমর্থনে আগুন দেওয়ার প্রস্তুতিকালে বিএনপির দুই কর্মীকে আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবরোধ সমর্থনে আগুন দেওয়ার প্রস্তুতিকালে বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি টায়ার ও চার বোতল পেট্রল জব্দ করা হয়।

সোমবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মদনপুর-আড়াইহাজার সড়কের লস্করদী-মারুয়াদী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজারের লস্করদী মধ্যপাড়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে মো. অপু মিয়া ওরফে আকাশ (১৯) এবং একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. ফয়সাল আহম্মেদ মেহেদী (২৪)

স্থানীয়রা জানান, আজ সকালে লস্করদী-মারুয়াদী এলাকায় অবরোধের পক্ষে বিএনপি কেন্দ্রীয় সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী ৪-৫ জন কর্মী আগুন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় আড়াইহাজার থানা পুলিশের টহল দল এসআই মো. রফিকের নেতৃত্বে তাদের দুজনকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, আগুন দেওয়ার সময় বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell