শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৮
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

আড়াইহাজারে ডাকাতের হামলায় তিনজন আহত তিনজন

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৭, ২০২৩, ১০:৫৭ অপরাহ্ণ
  • ২৩৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

আড়াইহাজারে ডাকাতের হামলায় তিনজন আহত তিনজন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতের হামলায় তিনজন আহত হয়েছে।  সোমবার (৬ নভেম্বর) রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের নগরজোয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, নগরজোয়ার গ্রামের আব্দুল জব্বারের ছেলে মোহাম্মদ রসেল (৩০), রাসেলের স্ত্রী বৃষ্টি আক্তার, প্রতিবেশী মোহাম্মদ মনির হোসেনর ছেলে মোহাম্মদ আরফান (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ২৫/৩০ জনের একদল ডাকাত মোহাম্মদ রাসেলের বাড়ির উঠান ঘেরাও করলে বাড়িতে থাকা কুকুর ডাকাডাকি শুরু করে। রাসেল তা দেখার জন্য দরজা খুলে ঘর থেকে বের হলে ডাকাতরা রাসেলকে ধরে ফেলে এবং টেটাসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্বামীকে বাঁচানোর জন্য স্ত্রী বৃষ্টি আক্তার এগিয়ে এলে তাকেও ডাকাতরা আঘাত করে আহত করে। এরপর ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ ২০ হাজার টাকা ও এক ভরি স্বর্ণের গহনা লুট করে নেয় ডাকাতরা। যাওয়ার সময় প্রতিবেশী মোহাম্মদ আরফানকে টেটা দিয়ে পেটে আঘাত করে আহত করে ডাকাতরা। আহত রাসেল, তার স্ত্রী বৃষ্টি আক্তার ও আরফানকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পরে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাত তেমন কিছু নিতে পারেনি। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell