শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১২
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

আড়াইহাজারে বাসায় বিস্ফোরণের ঘটনায় মৃত্যু ৩ জন

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৪, ২০২৩, ৮:৫৫ অপরাহ্ণ
  • ২৮১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আড়াইহাজারে বাসায় বিস্ফোরণের ঘটনায় মৃত্যু ৩ জন

নারায়ণগঞ্জ আড়াইহাজারে বাসায় বিস্ফোরণের ঘটনায় সোহান তালুকদার (৪০) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন আরও একজন।

 

রোববার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম।

তিনি জানান, সোহানের শরীরের প্রায় শতভাগ দগ্ধ হয়েছিল। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে বার্ন ইনস্টিটিউটের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় শরীরের ৯০ শতাংশ দগ্ধ নিয়ে শনিবার সকালে মারা যান কানিজ খাদিজা (৩৯), দুপুরে মারা যান সোহানের স্ত্রী চায়না আক্তার (৩৫)। এছাড়া বর্তমানে ৫৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন হাসিনা মমতাজ। তার অবস্থাও আশঙ্কাজনক।

শুক্রবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হন চায়না আক্তার (৩৫), তার স্বামী সোহান তালুকদার (৪০), পাশের রুমের ভাড়াটিয়া কানিজ খাদিজা  (৩৯) ও তার মা হাসিনা মমতাজ (৬০)।

দগ্ধ সোহানের ভাগিনা ফাহিম মোল্লা জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারের পাশে একটি বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকেন সোহান এবং তার স্ত্রী চায়না। তাদের পাশের বাসায় থাকেন নিপা। রাত বারোটার দিকে তিনি খবর পান, ওই বাসায় বিস্ফোরণে আগুন লেগেছে। তখন তিনি ওই বাসা থেকে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে সকালে তাদের শেখ হাসিনা ইনস্টিটিউটে নিয়ে আসেন।

ফাহিম আরও জানান, সোহান স্থানীয় ফকির গার্মেন্টসে চাকরি করেন। তবে তার স্ত্রী চায়না গৃহিণী। আর তাদের পাশের বাসায় ভাড়া থাকেন গার্মেন্টস কর্মী নিপা। কয়েকদিন আগে খাদিজা মা হাসিনা মমতাজ ওই বাসায় বেড়াতে এসেছিলেন। রাতে আগুনে তারা ৪ জনই দগ্ধ হয়েছেন। গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণ বলে ধারণা তাদের।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell