শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৪৭
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

আড়াইহাজারে মোটরসাইকেল ভাঙচুরের ছবি তোলার সময় সাংবাদিক ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।  

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২০, ২০২৪, ৯:১০ অপরাহ্ণ
  • ২১২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আড়াইহাজারে মোটরসাইকেল ভাঙচুরের ছবি তোলার সময় সাংবাদিক ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল ভাঙচুরের ছবি তোলার সময় সাংবাদিক রফিকুল ইসলাম রানার (৫৪) ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।
বুধবার বেলা ১১টায় উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এই ঘটনা ঘটে।

আহত সাংবাদিক রফিকুল ইসলাম রানা দৈনিক যায়যায়দিন পত্রিকার আড়াইহাজার প্রতিনিধি। তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সাংবাদিক রফিকুল ইসলাম রানা বাংলানিউজকে জানান, এক মোটরসাইকেল আরোহী দক্ষিণপাড়ার এক নারীকে আহত করেন। এতে ওই নারী মোটরসাইকেল আরোহীকে গালাগাল করেন। এ সময় মোটরসাইকেল আরোহী চলে গিয়ে তাদের নিজ গ্রাম কল্যান্দী থেকে আরও দুটি মোটরসাইকেলসহ তিনজন এসে ওই নারী ও তার স্বামীর ওপর আবারও হামলা করতে আসেন। একপর্যায়ে দক্ষিণপাড়ার ৪০-৫০ জন লোক এদের ধাওয়া দিয়ে দুজনকে আটক করে মারধর এবং তাদের মোটর সাইকেলগুলো ভাঙচুর করতে থাকে। এ সময় সাংবাদিক রফিকুল ইসলাম রানা ছবি তুলতে গেলে তার ওপর হামলা করে তাকে গুরুতর আহত করে।

পরে রানাকে অজ্ঞান অবস্থায় স্থানীয় কয়েকজন উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিলে ডাক্তার তাকে ঢাকায় পাঠান।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বলেন, ‘আসামিদের শনাক্ত করার কাজ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’
এদিকে, এ ঘটনায় আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সাংবাদিকরা দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell