সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০৬
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

আদালতের পরোয়ানাভুক্ত আসামি আটক করতে গিয়ে হামলার শিকার ছয় পুলিশ সদস্য

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১, ২০২৪, ৮:৪৫ অপরাহ্ণ
  • ১৮৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আদালতের পরোয়ানাভুক্ত আসামি আটক করতে গিয়ে হামলার শিকার ছয় পুলিশ সদস্য

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আদালতের পরোয়ানাভুক্ত আসামি আ.লীগ নেতা মিন্টু রহমানকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছে ছয় পুলিশ সদস্য।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ, কনস্টেবল মানিক, আব্দুর রব ও শামিম হায়দার।
আহত আপর দুই পুলিশ সদস্য একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেওয়ায় তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তার নেতৃত্বে সাদা পোশাকের ছয় সদস্যের একটি পুলিশ দল আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি মিন্টু রহমানকে আটক করতে গেলে স্থানীয়রা পুলিশ সদস্যদের মারধর করে তাকে ছিনিয়ে নেয়। এসময় মারধরে তিনিসহ পাঁচজন পুলিশ সদস্য আহত হন। লোকজন তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। আহত পুলিশ সদস্যরা রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ইসতিয়াক আহমেদ জানান, পুলিশ সদস্যরা রাত সাড়ে ৭টার দিকে এসে চিকিৎসা নিয়ে চলে গেছেন। এরমধ্যে চারজনের নাম পুলিশ কেইসের খাতায় লিখা রয়েছে। আহত পুলিশ সদস্যরা বর্তমানে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অবস্থান করছেন।

এ বিষয়ে গোমস্তাপুর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদের মুঠোফোনে কল দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেননি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell