বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০৬
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

আবাসিক হোটেল কক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৭, ২০২২, ৯:০৮ অপরাহ্ণ
  • ৩১৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। সিলেটের একটি আবাসিক হোটেল কক্ষ থেকে জয় ভট্রাচার্য (২৯) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) বিকাল ৪টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জয় ভট্টাচার্য সুনামগঞ্জ সদর উপজেলার নিয়ামত পুর গ্রামের নিশিত ভট্রাচার্যের ছেলে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন এ তথ্য নিশ্চিত করে বলেন, নগরীর তালতলা এলাকার হোটেল শাহবানের ৩য় তলার ৩০৯ নং আমরা দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।   সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করছি, রাতে কোনো এক সময় ওই যুবক আত্মহত্যা করতে পারেন।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, গত সোমবার (১৫ আগস্ট) জয় ভট্টাচার্য হোটেলের ৩য় তলায় ৩০৯ নং রুমটি ভাড়া নেন। এই হোটেলে তিনি আগেও এসে থেকে গেছেন। বুধবার সকাল গড়িয়ে দুপুর হতে চললে হোটেলের স্টাফরা তাকে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় হোটেল ব্যবস্থাপককে অবহিত করেন। পরে ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে হলেও কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell