শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৭
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

আমরা কারো তাবেদারি করার জন্য মুক্তিযুদ্ধ করি নাই-আসাম আব্দুর রব 

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৬, ২০২৪, ৮:৫৮ অপরাহ্ণ
  • ১৪৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

আমরা কারো তাবেদারি করার জন্য মুক্তিযুদ্ধ করি নাই-আসাম আব্দুর রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসাম আব্দুর রব বলেছেন, বাংলাদেশের বিজয় হয় নাই। কৃষক-শ্রমিক-জনতা এরা যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করলো, চাকরির জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য।

সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এটা তখনই কার্যকরী হবে যখন ভাত-কাপড়ের জন্য কেউ মরবে না।

 

বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭ টা ৪৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, যখন বিনা চিকিৎসায় কেউ থাকবে না, আমাদের দেশ কেউ দখল করতে আসলে ১৮ কোটি মানুষ একসাথে লড়াই করব, তবেই হবে বিজয়। আমরা কারো তাবেদারি করার জন্য মুক্তিযুদ্ধ করি নাই।

এসময় কান্নাজড়িত কন্ঠে তিনি আরও বলেন, এই লড়াই বাংলার মানুষের লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততে হবে। বাকিটা আপনারা করবেন, আমি করে গেলাম যতটুক পারলাম। তিনি বলেন বিজয় হয় নাই এখনও, যেদিন সবাই ভাত খেতে পারবে, যেদিন সবার কাপড় হবে, যেদিন সবার বাসস্থান হবে, কর্ম হবে, চিকিৎসা হবে, সেই দিনই হবে বিজয়। আর এই মুহূর্তে দরকার সংস্কার।

সংস্কার আগে নাকি নির্বাচন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আবু সাঈদ কি জীবন দিয়েছে নির্বাচনের জন্য? সংস্কার আগে চাই। নির্বাচন আমরা অবশ্যই চাই, তবে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এদেশের মানুষ সংস্কার চায়।

তিনি বলেন, এত বছর হইছে এখনও শহীদ মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবীদের তালিকা হয় নাই। এটা কিসের বিজয়! কার বিজয়! এটা স্বৈরাচারের বিজয়, ক্ষমতা হস্তান্তরের বিজয়।

এসময় উপস্থিত ছিলেন জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মোহাম্মদ স্বপনসহ আরও অনেকে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell