বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫২
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

আমরা কেউ রেহায় পাবো না। সবাইকে জেলে যেতে হবে-সমাবেশে নজরুল

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৪, ২০২৩, ১০:৩২ অপরাহ্ণ
  • ৩২৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

আমরা কেউ রেহায় পাবো না। সবাইকে জেলে যেতে হবে-সমাবেশে নজরুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কথা একটাই, এক দফা আন্দোলন সফল করতে হবে। এ সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে এই সমাবেশ করা হয়।

সমাবেশে নজরুল ইসলাম খান বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে তারেক রহমান ও জোবায়দা রহমান শুধু নয়, আমরা কেউ রেহায় পাবো না। সবাইকে জেলে যেতে হবে। খুন হতে হবে। অত্যাচার নির্যাতন সহ্য করতে হবে। তাই এই সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বাধীনতার ৫১ বছর পর এসে দেশের এই অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছে। দেশের এই অবস্থা থেকে পরিত্রাণ পেতেই হবে।

আওয়ামী লীগ বিএনপির কাছে বারবার পরাজিত হয়েছে দাবি করে নজরুল ইসলাম খান বলেন, আজকে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। মুক্তিযুদ্ধের পর দেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে। বিশেষ করে বিএনপি প্রতিষ্ঠার পর, প্রত্যেকবার বিএনপির কাছে পরাজিত হয়েছে তারা। জিয়াউর রহমানের কাছে হেরেছে। খালেদা জিয়ার কাছে হেরেছে। তারা জিতেছে শুধু প্রহসনের নির্বাচন করে। আর এই কারণে খালেদা জিয়াকে মিথ্যা সাজা দিয়েছে।

তিনি বলেন, জোবায়দা রহমান তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। তাহলে তার নামে মিথ্যা মামলায় সাজা দিলো কেন। কারণ একটাই এই সরকার সবকিছুতেই ভয় পায়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell