রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৩
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

আমাকে একটু কাজে লাগান। আপনারা আমাকে হুকুম দেন-শামীম ওসমান

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৪, ২০২২, ৯:২৪ অপরাহ্ণ
  • ৪২৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, আমি আপনাদের কাছে একটা সুযোগ চাই। দলবাজি, মারামারি ছেড়ে দিয়ে তরুণ সমাজ মিলে সুন্দর কাশিপুর গড়ে তুলি। আমাকে একটু কাজে লাগান। আপনারা আমাকে হুকুম দেন, নির্দেশ দেন। ভোট দিয়েন না। আগামীবার ভোট করব কিনা জানি না। ততদিন বাঁচব কিনা তাও জানি না। সব কাজ করতে পারব কিনা জানি না। প্রয়োজনীয় পুল, কালভার্ট, স্কুল, কলেজ এগুলো হচ্ছে কিন্তু এসবের চেয়েও প্রয়োজনীয় মানুষ শান্তিতে থাকতে চায়। তবে আপনারা আমরা যদি একত্রে থাকি, কাশিপুরকে একটি শান্তির ও আদর্শ ইউনিয়ন করা যায়। আমাকে হুকুম দিবেন, আমি কাজ করব।

 

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকালে ফতুল্লার কাশিপুর ইউনিয়ন এর সর্বজনিন মিলন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে কাশিপুরবাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ভরসা করে আমরা রাজনীতি করি। ওনার কাছে যা চাই তা পাই। আমার মনে হয়, এখন পর্যন্ত নারায়ণগঞ্জে ১৫-২০ হাজার কোটি টাকার কাজ আমি এনেছি। লিংক রোড, ডিএনডিসহ একাধিক প্রকল্পের কাজ হচ্ছে। ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ও একশ ফিট চওড়া হবে। ক্রেস্ট চাই না, আপনাদের দোয়া চাই।

সাংসদ শামীম ওসমান বলেন, আমার সাথে ছবি অনেকে ছবি তুলে। আমার সামনে সকলেই ভালো থাকে। তারা আমার অগোচরে কোন খারাপ কাজ করলে, দেখা যাবে আমার সব শেষ। আমি কোন অন্যায়কে প্রশ্রয় দেই না। আমি শক্তির পূজারীর রাজনীতি করি না। আমি সবসময় এমন ছিলাম তা নয়। তবে এখন মনে করি ধৈর্য্য অনেক বড় জিনিস। মাফ করা অনেক বড় বিষয়। আমাকে অনেকে গালাগালি করে। আমার গায়ে লাগে না। তার গুনাহ বাড়ে। আমার পাপ কমে।

এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ বাদল, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন, ফতুল্লা ইউপির চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামম সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাসান নিপু প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell