মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৪৫
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

আমাদের পক্ষ থেকে কোন রকমের শৈথল্য নেই-প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১২, ২০২২, ৯:১৪ অপরাহ্ণ
  • ২৫৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কোন শঙ্কা নেই। অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। যারা রাজনীতি করেন তারা তাদের মতো করে অনেক কথা বলতে পারেন, আমরা আমাদের মতো করে কাজ করি। এতে যদি তাদের কোন সুবিধা হয়-হতে পারে, তবে আমাদের পক্ষ থেকে কোন রকমের শৈথল্য নেই।

বুধবার (১২ জানুয়ারি) দুুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে মগ্যান বালিকা উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজে সিটি নির্বাচনের দায়িত্বে নিয়োগকৃত প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এ সময় সংসদ সদস্য শামীম ওসমানের সংবাদ সম্মেলন আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়েছে কীনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, সংসদ সদস্যরা প্রচারণায় অংশ নিতে পারবে না। প্রচারণায় নামলে আচরণবিধি লংঘন হবে। শামীম ওসমানের সংবাদ সম্মেলনটি আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়ে। তবে তাকে নোটিশ বা শাস্তির আওতায় আনতে হবে এমন আচরণবিধি লঙ্ঘন করেননি তিনি।

গত ইউপি নির্বাচনে প্রাণহানির প্রসঙ্গে প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, গত নির্বাচনে লোক মারা গেছে সেটা কিভাবে, আমি আপনাদের মাধ্যমে অনেকবার বলার চেষ্টা করেছি। কিভাবে নির্বাচন কমিশনের ওপর সেই দায়বদ্ধতা আসে-সেটা আমার হিসাব মিলে না।

তিনি বলেন, নির্বাচন হয়ে যায়, ভোটাররা যখন বাড়ি চলে যায়, যখন নির্বাচনী মালামাল নিয়ে দূরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার পথে শত শত লোক এসে তাদেরকে ঘেরাও করে তাদের আক্রমণ করে ব্যালট বাক্স নিয়ে যায়-এই জাতীয় ঘটনা ঘটে। তখন নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা থাকেন, তারা প্রচুর চেষ্টা করেন। সেখানে প্রতিরোধ করতে গিয়ে অনেক পুলিশ সদস্য রক্তাক্ত হন, নিহতও হন। সেখানে এ ব্যাপারে যারা প্রার্থী ও সমর্থকদের সহনশীলতা ও নির্বাচনকালীন আচরণবিধি অনুসরণ করা ছাড়া অন্য কোন উপায়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell