শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৫
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

আমার ক্লিয়ার মেসেজ, আমি চাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আবারও সরকার গঠন করুক-মমতাজ

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৬, ২০২৩, ৮:১০ অপরাহ্ণ
  • ২৪৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আমার ক্লিয়ার মেসেজ, আমি চাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আবারও সরকার গঠন করুক-মমতাজ

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, আমার ক্লিয়ার মেসেজ, আমি চাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আবারও সরকার গঠন করুক। এ সরকার গঠন করতে গিয়ে জননেত্রী শেখ হাসিনা যাকে যেখানে রেখে, সুবিধামতো যেটা ভালো মনে করেন আমরা সেই দিকে একসঙ্গে কাজ করবো।

তিনি আরও বলেন, নৌকা মার্কাকে জয়ী করতে আমার ক্ষুদ্র পরিসরে যতটুকু যা করার দরকার তার সবটুকু করবো

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন এমপি মমতাজ বেগম।

আগামী নির্বাচনে নিজের মনোনয়ন চাওয়ার বিষয়ে মমতাজ বেগম বলেন, ‘আমি তিনবার সংসদ সদস্য হয়েছি। তাই আগামী নির্বাচনেও আমি আওয়ামী লীগের মনোনয়ন চাইবো। কারণ না কাঁদলে নাকি মাও দুধ দেয় না। তাই আমার তো চাইতেই হবে। উনি (শেখ হাসিনা) যদি মনে করেন মমতাজকে দিয়ে আমার চলবে, তাহলে আমি নির্বাচন করবো। আর যদি মনে করেন আরেকজনকে দিলে ভালো হবে তাহলে দেবেন। আমার কথা হলো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে বা নৌকা মার্কাকে জয়ী করতে আমার ক্ষুদ্র পরিসরে যতটুকু যা করার দরকার তার সবটুকু করবো।’

 

মমতাজ বেগম আরও বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমরা ভালো থাকবো। না থাকলে সারাদেশের অবস্থা ভালো থাকবে না, এটাই বাস্তবতা। উন্নয়ন থেকে শুরু করে সবকিছু বাধাগ্রস্ত হবে। আমরা যেভাবে ভালো আছি এই ভালোটুকু আর থাকতে পারবো না।’

মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি কাবুল উদ্দিন খান, শাহজাহান বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবলু প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell