শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৭
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর ২ কোটি ৪৫ লাখ টাকার বেশি সম্পত্তির তথ্য গোপন স্ত্রীর ধমক

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৫, ২০২৫, ৫:১১ পূর্বাহ্ণ
  • ২৪৬ ০৯ বার দেখা হয়েছে

আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর ২ কোটি ৪৫ লাখ টাকার বেশি সম্পত্তির তথ্য গোপন স্ত্রীর ধমক

নরসিংদী প্রতিনিধি।।

আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে আদালতের কাঠগড়ায় ধমকাধমকি করেছেন তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ।

রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালতে এ ঘটনা ঘটে। এদিন কাঠগড়ায় ৪৫ মিনিট দাঁড়িয়ে ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি মতিউর ও লায়লা। একপর্যায়ে মেজাজ হারিয়ে মতিউরকে ধমক দেন লায়লা।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে মতিউর ও লায়লাকে কাঠগড়ায় তোলার পর তারা তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। কখনো মতিউর, আবার কখনো লায়লা কথা বলছিলেন। এ সময় মতিউর মাথা এগিয়ে কথা বলতে গেলে লায়লা তার স্বামীকে ধমক দেন। তিনি বলেন, ‘তুমি বেশি কথা বলো। চুপ থাকো। আমি বলছি। তোমার জন্য এসব হয়েছে।’

স্ত্রীর ধমক খেয়ে দমে যান মতিউর। পরে আইনজীবীর সঙ্গে কথা চালিয়ে যান লায়লা। একপর্যায়ে পাশ থেকে এক নারী এসে তাকে বলেন, ‘এখানে সাংবাদিক আছে। সাবধানে কথা বইলো।’ তখন তারা সাংবাদিকদের দিকে তাকিয়ে পরে আস্তে আস্তে কথা বলতে থাকেন।এরপর দুপুর ২টা ৩৫ মিনিটে এজলাসে আসেন বিচারক। তখন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক সাবিকুন নাহার আসামিদের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।উভয় পক্ষের শুনানি শেষে আদালত থেকে আসামিদের একদিন করে রিমান্ডের আদেশ আসে।

শুনানি শেষে কাঠগড়ায় মতিউরকে তার স্ত্রীর ধমকানোর বিষয়ে জানতে চাইলে আসামিপক্ষের আইনজীবী ওয়াহিদুজ্জামান বলেন, ‘বিষয়টা এমন না। মতিউর রহমান আদালতে কথা বলতে চেয়েছিল। তখন তার স্ত্রী নিষেধ করেন। কারণ আদালতে বলা না বলা সমান। এখানে বলে লাভ নেই।’

গত বছরের ২ জুলাই মতিউর ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে পৃথক নোটিশ পাঠায় দুদক। এর পরিপ্রেক্ষিতে সে বছরের ২৯ আগস্ট মতিউর, তার দুই স্ত্রী এবং ছেলে-মেয়েসহ পাঁচজন সম্পদ বিবরণী জমা দেন। তাতে মতিউর ও লায়লার বিরুদ্ধে ২ কোটি ৪৫ লাখ টাকার বেশি সম্পত্তির তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫৩ কোটি ৪১ লাখ টাকার অধিক সম্পদ অর্জনের অভিযোগ উঠে। এ ছাড়া দুজনের বিরুদ্ধে জাল-জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ প্লেসমেন্ট শেয়ার কেনাবেচার তথ্য রয়েছে।এসব অভিযোগে চলতি বছরের ৬ জানুয়ারি দুদক মামলা করে এবং ১৪ জানুয়ারি মতিউরকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন সময়ে আসামিদের নামে থাকা বিপুল পরিমাণ জমি, ব্যাংক হিসাবসহ নানা স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেন আদালত।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell