শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০২
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

আসছে রমজানে ভারত থেকে পেঁয়াজ-চিনি আনতে পারবো-বাণিজ্য প্রতিমন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৬, ২০২৪, ১:৫৯ পূর্বাহ্ণ
  • ২৭৩ ০৯ বার দেখা হয়েছে

 

আসছে রমজানে ভারত থেকে পেঁয়াজ-চিনি আনতে পারবো-বাণিজ্য প্রতিমন্ত্রী।

চট্টগ্রাম প্রতিনিধি।। রমজানে ভারত থেকে পেঁয়াজ-চিনি আনতে পারবো পবিত্র রমজান মাসে ভারত থেকে স্থলপথে পেঁয়াজ-চিনি আমদানি করা যাবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। রমজানে পেঁয়াজ এবং চিনি স্থলপথে আমরা ভারত থেকে আনতে পারবো। ভারত থেকে পণ্য আনতে সুবিধা। ছোট ব্যবসায়ীরা সুবিধা পান। এতে করে বড় জাহাজে ৫০ হাজার ৬০ হাজার টন একত্রে আনতে হয় না। রমজান মাসে ব্যবসায়ীদের বিবেকবান হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, শুধু রমজান নয়, পুরো বছর আমরা বাজার স্থিতিশীল রাখতে চাই। স্বাধীন দেশে আমরা বসবাস করি। ব্যবসায়ীরা তাদের কাজের জায়গা থেকে দায়িত্বপূর্ণ আচরণ করলেই কোনো সমস্যা হয় না। এসময় প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে ১৮ লাখ টন খাদ্যশস্য মজুত রয়েছে। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ব্যবসায়ীদের যেসব দাবি উঠেছে, প্রত্যেকটি কাজ আমরা পর্যায়ক্রমে করবো। আমাদের মন্ত্রণালয়ের কোনো কাজ পেন্ডিং থাকবে না। আমরা সব জায়গায় জবাবদিহিতা নিশ্চিত করবো।

 

কৃষি বিপণন আইন আছে, দীর্ঘদিন ধরে এটি বাস্তবায়ন হচ্ছে না। এসেনসিয়াল কমোডিটির একটি আইন আছে, খাদ্য নিয়ন্ত্রণের একটি আইন আছে। এই আইনগুলো নিয়ে আমরা আগামী ২০ দিনের মধ্যে কাজ শুরু করবো। ১ মার্চ থেকে নতুন বাজার ব্যবস্থাপনার নির্দেশনা দেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, কৃষি পণ্যের যৌক্তিক মূল্য না থাকলে কেউ বাঁচবে না। পেঁয়াজ নিয়ে আমরা এখন সামান্য কষ্টে আছি। কিন্তু আমরা এগুলো মাঠপর্যায়ে মনিটরিংয়ের আওতায় নিয়ে আসছি। সারাদেশে ২০-২৫টি জেলার হাটে আমরা পেঁয়াজের বাজার মনিটরিং করছি। আজকে যে পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হলে আগামী বছর তা থাকবে না। কারণ উৎপাদন বাড়বে নারী উদ্যোক্তা তৈরিতে মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নারী উদ্যোক্তাদের এগিয়ে আনার জন্য এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলা ঘিরে পরিকল্পনা নেওয়া হয়েছে। ‌‌‘একটি গ্রাম একটি পণ্য’ এই ব্যানারে প্রতিটি গ্রাম থেকে তৃণমূল মানুষের উৎপাদিত প্রতিটি পণ্য নিয়ে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে মেলা আয়োজন করবো, কারিগরি সহযোগিতা দেবো। এসব পণ্য যদি আন্তর্জাতিক পণ্য হয়, তাহলে একজন মানুষ কোটিপতি হতে বেশি সময় লাগবে না। টিসিবির পণ্য দেওয়ার বিষয়ে তিনি বলেন, ফেব্রুয়ারি মাসে এক কোটি পরিবারকে টিসিবির পণ্য দেওয়া হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা। চাল, তেল, ছোলা এবং ডাল দেওয়া হচ্ছে।

সামনে চিনি ও খেজুর যুক্ত হবে। বাজারে প্রতিযোগিতা তৈরি করতে হবে উল্লেখ করে আহসানুল ইসলাম টিটু বলেন, প্রতিযোগিতার মাধ্যমে বাজারে বেস্ট প্রাইজটা পাওয়া যায়। আর আমাদের বিষয়টি দেখতে হবে, প্রশাসনের যারা দায়িত্বে আছেন, তারা কেউ যেন ফাউল প্লে না করে। বাজারে চালের দাম নিয়ন্ত্রণের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা এখন দোকানে দোকানে গিয়ে কোনো তথ্য নেবো না। একেবারে কোন মিল থেকে চাল আসছে, আমরা সেটি ভেরিফাই করবো। ১ তারিখ থেকে প্রতিটি চালের বস্তার ওপর লেখা থাকবে- কি ধান, কোন মিলে কবে ক্রাসিং হয়েছে। তিনি বলেন, আমরা জনগণের দুর্ভোগ কোনোভাবেই, কোনোপর্যায়ে সহ্য করতে রাজি না। মানুষকে কষ্ট দিয়ে কোনো ব্যবসায়ী ভালো থাকতে পারে না। কেউ সামনের দিকে এগুতে পারে না। আমরা ব্যবসা যাতে সহজ হয়, ব্যবসায়ীরা যাতে সহজে আমদানি রপ্তানি করতে পারে, সেদিকেও নজর দেবো। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর গাজা পরিস্থিতির কারণে বৈশ্বিক অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে। দেশে ডলার সংকট রয়েছে। যে কারণে পণ্যের দামে প্রভাব পড়ছে। খাতুনগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল বশর বলেন, অতি মুনাফালোভী ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়ায়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণ কিংবা কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে দুই থেকে তিন মাস আগে থেকে ব্যবস্থা নিতে হবে। যাতে রমজানে এক থেকে দুই মাস আগে পণ্যের দাম কমে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell