শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:১৫
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

আসামিকে ছিনিয়ে নিতে পুলিশ সদস্যের উপর হামলা।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৭, ২০২৩, ৯:০৮ অপরাহ্ণ
  • ২২৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আসামিকে ছিনিয়ে নিতে পুলিশ সদস্যের উপর হামলা।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।

নীলফামারীর সৈয়দপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের মামলার গ্রেপ্তার করা আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সৈয়দপুর শহরের উপকণ্ঠে কামারপুকুর বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে দুই সহযোগীসহ আসামিকে থানায় নিয়ে আসেন। আহত পুলিশ সদস্যরা হলেন সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু তারেক দিপু ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানা। তারা স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। মামলা সূত্রে জানা যায়, সৈয়দপুর উপজেলার এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করে আসছিল কামারপুকুর বাজারের দিদারুল ইসলামের ছেলে আনোয়ারুল আজিম (২২)। এ ঘটনায় উভয় পরিবারের মধ্যে একাধিকবার স্থানীয়ভাবে বৈঠক হয়। সর্বশেষ সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে আসামি আনোয়ারুল আজিম আর ওই ছাত্রীকে উত্ত্যক্ত করবেন না মর্মে মুচলেকা দেন।

 

কিন্তু তারপরও স্কুল যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতে থাকেন। এছাড়া মেয়েটির ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘নীলপরী’ নামে একটি ভুয়া আইডি খুলে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশ্লীল ছবি পোস্ট করেন। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে মেয়েটির বাবা নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক আবু তারেক দিপু তাৎক্ষণিক ফোর্স নিয়ে আসামি আনোয়ারুল আজিমকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান চালান।

 

আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তার পরিবারের লোকজন তাকে ছিনিয়ে নিতে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এ সময় পুলিশের দুই কর্মকর্তা আহত হন। খবর পেয়ে থানা থেকে পুলিশের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে আসামিসহ তার দুই সহযোগীকে আটক করে থানায় নিয়ে আসেন। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে সাইফুল ইসলাম (৫০) ও নাঈম ইসলাম মিশু (২০) নামে দুজনকে আটক করা হয়েছে। আহত দুই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell