শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:০৩
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

ইউএনও পরিচয়ে অর্থ আত্মসাতের অভিযোগে নারীকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২১, ২০২২, ৮:২৮ অপরাহ্ণ
  • ২০২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বগুড়ার গাবতলীতে ইউএনও পরিচয়ে অর্থ আত্মসাতের অভিযোগে জরিনা বেগম (২৮) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ মার্চ) দুপুরে উপজেলার তেরপাখি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের বিকুল হোসেনের স্ত্রী

পুলিশ জানায়, নিজেকে গাবতলীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপ্তী রানীর পরিচয় দিয়ে নিশ্চিতপুর গ্রামের বিপ্লব দাসের স্ত্রীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে চাকরি দেওয়ার কথা বলে দুই দফায় এক লাখ টাকা হাতিয়ে নেন জরিনা বেগম। পরে নিয়োগপত্র চাইলে তিনমাস পরে দেওয়া হবে বলে জানান।

এক পর্যায়ে বিপ্লব দাসের স্ত্রী রিনা রানী উপজেলা কার্যালয়ে গিয়ে প্রতারিত হয়েছেন বলে বুঝতে পারেন। বিষয়টি জানাজানি হলে তার প্রতারণার আরও অনেক খবর বেরিয়ে আসে।

এর আগেও জরিনা বেগম তেরপাখি গ্রামের আসমা খাতুনের (২০) কাছ থেকে চাকরি দেওয়া কথা বলে এক লাখ ৩০ হাজার টাকা, একই গ্রামের গোলাপি বেগমের (৪৫) ঘর ও ছাদ নির্মাণের কথা বলে এক লাখ ২৪ হাজার টাকা, পিয়ারা বেগমের (৫০) কাছ থেকে ঘর নির্মাণের কথা বলে ৪০ হাজার টাকা, ধনঞ্জয় গ্রামের পান্না বেগমের কাছ থেকে পাঁচ হাজারসহ চার লাখ ৩৩ হাজার টাকা হাতিয়ে নেন।

এ ঘটনায় রিনা দাসের স্বামী বিপ্লব দাস বাদী হয়ে সোমবার বিকেলে মামলা করেছেন।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, জরিনা বেগম নিজেই ইউএনও সেজে ফোন করেন। নিজেই গিয়ে টাকা আনেন। এ ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell