রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:২২
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ নতুন মাইলফলক অর্জন করলো- সুপারস্টার শাকিব খান

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৩০, ২০২৪, ৯:৫০ অপরাহ্ণ
  • ২৫৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ নতুন মাইলফলক অর্জন করলো- সুপারস্টার শাকিব খান

‘যে লক্ষ্য নিয়ে রিমার্ক-হারল্যান যাত্রা শুরু করেছিল, তা পূরণে অনেকখানি সফল হয়েছি এবং প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আজ রিমার্ক-হারল্যান ডে উপলক্ষে এই আনন্দ আয়োজনে আমি সব শুভানুধ্যায়ীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।

এভাবেই সবার ভালোবাসা নিয়ে আরও বহুদূর এগিয়ে যাবে আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান। ’

 

‘রিমার্ক-হারল্যান ডে’ উপলক্ষে কথাগুলো বলেছেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর ও ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

মূলত চলচ্চিত্রের মতো ব্যবসায় নেমেও সফলতা পেয়েছেন তিনি। চলতি বছর তিনি কসমেটিক্স ও হোমকেয়ার ব্যবসায় নেমেছিলেন। তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক এইচবি দ্রুততম সময়ের মধ্যে সম্মানজনক গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বা জিএমপি সার্টিফিকেট অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার (৩০ নভেম্বর) এ উপলক্ষে রাজধানীর স্থানীয় একটি পাঁচতারকা হোটেলে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে শাকিব খান আরও বলেন,আমরা যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে রফতানি আদেশ পেয়েছি। আজ আপনাদের সামনেই এই আদেশ অনুমোদন করেছি। এটাই প্রমাণ করে যে, বিশ্বের কসমেটিকস ও স্কিনকেয়ার ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ নতুন মাইলফলক অর্জন করলো। রিমার্কে আজ লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। রফতানি হচ্ছে আমাদের পণ্য। সারা পৃথিবীর মানুষ ব্যবহার করবে আমাদের পণ্য। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? এর শুরুটা আমার হাত দিয়ে হলো। আজ আমি খুবই আবেগাপ্লুত।

এতে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, দর্শকনন্দিত চিত্রনায়ক সিয়াম আহমেদ, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং রিমার্ক-হারল্যান পরিবারের সদস্যরা।

এই অনুষ্ঠানে দেশের সব অঙ্গনের তারকাদের বর্ণিল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন বাংলাদেশের ক্রিকেট জগতের সুপারস্টার খালেদ মাহমুদ সুজন এবং বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা আসিফুল বিলাশ ও সাইফুল আমিন। আরও ছিলেন পূজা চেরি, কোনাল, মিম মানতাশা, রুকাইয়া জাহান চমক, ইরফান সাজ্জাদ, প্রার্থনা ফারদিন দীঘি, সেমন্তি সৌমি, তাহিয়া খান আয়েশা, নাবিলা ইসলাম, সারিকা সাবার মতো মিডিয়া ও সংগীত জগতের জনপ্রিয় তারকারা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell