সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:২৮
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

নোয়াখালীর বেগমগঞ্জ: ইফতার মাহফিল থেকে ফেরার পথে কলেজ ছাত্রীকে হেনেস্তা, শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৩, ২০২৫, ১০:৪১ অপরাহ্ণ
  • ১৩৮ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ

ইফতার মাহফিল থেকে ফেরার পথে কলেজ ছাত্রীকে হেনেস্তা, শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

নোয়াখালী প্রতিনিধি
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে নোয়াখালীর ১৫তম ব্যাচের এক ছাত্রীকে (২১) সিএনজি চালিত অটোরিকশাতে হেনেস্তার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়কে ব্লকেড কর্মসূচি পালন করছে।

বুধবার (১২ মার্চ) রাত ১০টা থেকে উপজেলার চৌমুহনী চৌরাস্তায় তারা এ কর্মসূচি পালন করেন। এর আগে, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের চৌমুহনী টু মাইজদী আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকায় এই ঘটনা ঘটে।

বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১৩ ব্যাচের শিক্ষার্থী মো.জাহেদ হোসেন জানান, বুধবার বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নোয়াখালী কলেজের ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীদের ইফতার মাহফিল ছিল। সদর উপজেলার বাসিন্দা ১৫তম ব্যাচের এক ছাত্রী ইফতার মাহফিল শেষে সিএনজি চালিত অটোরিকশা যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিএনজিটি চৌমুহনী টু মাইজদী আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকায় পৌঁছলে সিএনজির পিছনের সিটে বসা পুরুষ যাত্রীরা তাকে হাত মুখ চেপে ধরে হেনস্তা করে। একপর্যায়ে তার মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।


জাহেদ হোসেন আরও জানান, পরবর্তীতে ভিকটিম চিৎকার শুরু করলে একলাশপুর বাজার সংলগ্ন এলকায় সিএনজি থেকে তাকে থেকে বাহিরে ফেলে দিয়ে সিএনজি চালক ও যাত্রীসহ ৩ জন পালিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে আসেন এবং তার সহপাঠীদের বিষয়টি জানান। কলেজ ছাত্রীর হেনেস্তার খবর ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষার্থীরা অভিযুক্তদের চিহিৃত করে আইনের আওতায় আনার দাবিতে সড়কে দুই ঘন্টাব্যাপী ব্লকেড কর্মসূচি পালন করে। খবর পেয়ে পুলিশ ও সেনবাহিনী ঘটনাস্থলে এসে ছাত্রদের সাথে বলেন। সর্বশেষ রাত পৌনে ১২টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে শিক্ষার্থীদের বৈঠক চলছে।

জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ার বলেন, এ নিয়ে ছাত্রদের কথা বলতেছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell