বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৭
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

ইভিএম কারচুপির জন্য পরাজয়-স্বতন্ত্র মেয়র তৈমূর

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৬, ২০২২, ৯:৫২ অপরাহ্ণ
  • ২৭৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) কারচুপির জন্য নিজের পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

তিনি বলেন, বেশকিছু কেন্দ্রে ইভিএম ত্রুটিপূর্ণ ও স্লো ছিল। অনেক লোক ভোট দিতে পারেননি। ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফল কেন মেনে নেবো? নারায়ণগঞ্জের জনগণ মেনে নেবে না।

রোববার (১৬ জানুয়ারি) নাসিক নির্বাচনে বেসরকারি ফলাফলে পরাজয়ের খবরে শহরের মাসদাইর এলাকায় এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তৈমূর আলম খন্দকার। মজলুম মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়ার কথা জানান তিনি।

অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, ‘আমি নারায়ণগঞ্জের মানুষকে শ্রদ্ধা জানাই। তারা আমার কাছ থেকে সরে যায়নি। তারা জীবন দিয়ে কাজ করছেন। প্রধানমন্ত্রীর ইচ্ছাকে প্রতিফলন ঘটানোর জন্য নারায়ণগঞ্জের পুলিশ সুপার আমার লোকগুলোকে গ্রেফতার করে আতঙ্ক সৃষ্টি করেছেন। বাকিটা করেছে নির্বাচন কমিশন।’

বিজয়ী মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রসঙ্গে তিনি বলেন, তার বিষয়ে আগেও মন্তব্য করিনি, এখনও করবো না। খেলা হয়েছে সরকার বনাম জনগণ, সরকার বনাম তৈমূর আলম খন্দকার। আমি সিটি করপোরেশনের জন্য কী করেছি তা তাকে জিজ্ঞেস করেন। নারায়ণগঞ্জবাসী এগুলো জানে। বিএনপি আমার রক্তের সঙ্গে মিশে গেছে।’

সমর্থন করার জন্য জনগণকে ধন্যবাদ জানান তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, ‘আপনারা দেখবেন হেফাজতের মামলা দেওয়া হয়েছে সবাইকে। এদের মধ্যে হিন্দু লোকও আছে। এখন দেখা যায় মুসলমান তো করেই, হিন্দুরাও হেফাজত করে! আজ সকাল থেকে আটজনকে গ্রেফতার করা হয়েছে। বন্দরের সমন্বয়ককে গ্রেফতার করা হয়েছে। আমার চিফ এজেন্টের বাড়িতে অভিযান চালানো হয়েছে। এ অবস্থায় একটা মানুষ স্বতন্ত্র দাঁড়িয়ে কীভাবে ঠিক থাকতে পারে? তারপরও জনগণ আমাকে সমর্থন দিয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell