শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩০
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার,মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ 

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১, ২০২৪, ৮:১৭ অপরাহ্ণ
  • ১৯৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার,মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ

জেলায় ৯ হাজার ৩২০টি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। এ সময় ইয়াবা ছাড়াও তাদের কাছে থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও নগদ ২৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

 

শনিবার (০১ জুন) বিকেলে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়।

এরআগে, শুক্রবার (৩১ মে) দিবাগত মধ্য রাতে জেলা সদরের কাফুরা মুন্সিবাজার এলাকা থেকে ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন রাজবাড়ী সদরের বিনোদপুর কলেজপাড়া এলাকার বাবর আলী প্রামাণিকের ছেলে আলামিন প্রামাণিক (৩০), একই এলাকার আক্তার আলীর ছেলে কোরবান আলী (৩৭) ও মো. সোহাগ আলী (২৮)।

র‌্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের কোতয়ালীসহ আশপাশের বিভিন্ন থানা এলাকায় সরবরাহ করে আসছিলেন।

তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell