বুধবার ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৩১
শিরোনামঃ
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ২৪ ঘণ্টায় -গ্রেফতার ৫৩ । বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে, মনীষী স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্ম দিবস পালন করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীদের ভীড় জমে উঠেছে কলকাতার বাবুঘাটে। জাতীয় নির্বাচন ডাকাতি যেন আর না হয় সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা-প্রফেসর মুহাম্মদ ইউনূস। সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা ২০২৬ ‘ শুভ উদ্বোধন-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়। দ্বিতীয় তম বর্ষে, উত্তর কলকাতা খাদি মেলা ২০২৬ র শুভ উদ্বোধন সোনারগাঁওয়ে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বি এন পি চেয়ারম্যান তারেক রহমান অচিরেই হচ্ছেন।

ইলেকট্রনিক শর্ট দিয়ে মাছ শিকার চৌহালীতে ৬জেলেকে অর্থদন্ড

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৭, ২০২৫, ১০:২৮ অপরাহ্ণ
  • ১২৮ ০৯ বার দেখা হয়েছে

ইলেকট্রনিক শর্ট দিয়ে মাছ শিকার চৌহালীতে ৬জেলেকে অর্থদন্ড

চৌহালী (সিরাজগঞ্জ)প্রতিনিধি। সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর বিভিন্ন মহনায় অভিযান চালিয়ে ১৫টি চায়না,২০ হাজার মশারী জাল, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৬ জেলেকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ব্যাপি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অবৈধ ভাবে মৎস্য আহরণের (কারেন্ট শক) বিরুদ্ধে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অধিদপ্তর, চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির সমন্বয়ে চৌহালীর যমুনা নদীর বিভিন্ন অংশে রাত ১০ টায় শুরু করে ভোর ৪ টা পর্যন্ত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নের্তৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান। অভিযান পরিচালনা কালে আইন দ্বারা নিষিদ্ধ ১৫ সেট চায়না দুয়ারী জাল, ২০ হাজার মিটার অবৈধ এবং অননুমোদিত মশারী জাল এবং ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় পরবর্তীতে বিধি মোতাবেক আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত ৫ কেজি মাছ স্থানীয় মাদ্রায় বিতরণ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযানকালীন আটককৃত ৬ জন ব্যক্তিকে ১২ হাজার টাকা আর্থিক দন্ড প্রদান করা হয়। দন্ড প্রাপ্ত জেলেরা হলো মোঃ উজ্জল- জোতপাড়া, বাবু মিয়া – খাষকাউলিয়া, নুর ইসলাম- শাহজানী,মালেক- শাহজানী,রউফ – শাহজানী,নাগরপুর। রিপোন মিয়া- খাষকাউলিয়া। কারেন্ট শক দিয়ে যারা মাছ ধরেন তারা দেশের শত্রু, মৎস্য সম্পদ সুরক্ষায় তাদের বিরুদ্ধে সকলের সম্মিলিত প্রতিরোধ প্রয়োজন, জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার তানভীর হাসান মজুমদার, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম, ক্ষেত্র সহকারী (ইলিশ) সাইফুল ইসলাম, চৌহালী নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ, আনসার বিডিপি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell