বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩৭
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

ঈদ-এ-মিলাদুন্নবীর (স.) জশনে জুলুসের আয়োজন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৯, ২০২১, ৬:৫৬ অপরাহ্ণ
  • ৮৯৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।

হজরতুল আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহের (মজিআ) নেতৃত্বে বুধবার (২০ অক্টোবর) নগরের মুরাদপুর আলমগীর খানকাহ্‌-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে বের হবে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবীর (স.) জশনে জুলুস। ১৯৭৪ সাল থেকে এ জুলুসের আয়োজন করে আসছে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট।

এ জুলুসে লাখো মানুষের সমাগম হয়।
স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকাল ৮টায় জুলুস শুরু হবে।

এরপর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন সড়ক হয়ে বিবিরহাট, মুরাদপুর, মির্জারপুল, কাতালগঞ্জ, অলিখাঁ মসজিদ, কেয়ারী মোড়, চট্টগ্রাম কলেজ, গণি বেকারী (ডানে মোড়), খাস্তগীর স্কুল (ডানে মোড়), আসকার দীঘি, কাজির দেউড়ি (ডানে মোড়), আলমাস (বামে মোড়), ওয়াসা (ডানে মোড়), জিইসি, ২ নম্বর গেট, পুনরায় মুরাদপুর (বামে মোড়), বিবিরহাট প্রদক্ষিণ পূর্বক জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুস ময়দানে জমায়েত। দুপুর ১২টায় মাহফিল।

মাহফিল শেষে জোহরের নামাজ ও দোয়া অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে জুলুসকে ঘিরে জৌলুস বেড়েছে চট্টগ্রাম নগরের।

প্রধান প্রধান সড়কে তোরণ, সড়কদ্বীপ ও সড়ক বিভাজকে ব্যানার, ফেস্টুন, বর্ণিল বাতি দিয়ে সাজানো হয়েছে। ঢাকার জুলুসে নেতৃত্ব দিয়ে সোমবার হেলিকপ্টারযোগে চট্টগ্রাম পৌঁছেছেন হজরতুল আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহের (মজিআ)।
প্রতিবছরের মতো এবারও জুলুসের শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি আনজুমান সিকিউরিটি ফোর্স, গাউসিয়া কমিটি বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যে জুলুস সফল করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। ​

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) এর জশ্‌নে জুলুছ ও মাহফিলসহ নামাজে অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন পীরভাই ও সুন্নি জনতার প্রতি আহবান জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell