শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:২৮
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

উপজেলার পর জেলা পর্যায়েও  শ্রেষ্ঠ হলেন গুণী শিক্ষক আমিনুল ইসলাম

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২০, ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ
  • ৩১৮ ০৯ বার দেখা হয়েছে

উপজেলার পর জেলা পর্যায়েও  শ্রেষ্ঠ হলেন গুণী শিক্ষক আমিনুল ইসলাম

স্টাফ রিপোর্টার ঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ১০৬ নং হামছাদী ধনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ সারাদেশের মতো নারায়ণগঞ্জ  জেলায় প্রাথমিক বিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয় । গত ১৭  সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলার ৫ টি উপজেলা থেকে ৫ জন সহকারী শিক্ষক বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করেন।তাঁরা হলেন রুপগঞ্জ উপজেলার সহকারী শিক্ষক মাহাবুব আলম, আড়াইহাজার উপজেলার লিয়াকত আলী,সোনারগাঁয়ের আমিনুল ইসলাম, বন্দরের জাহিদ হোসেন, সদরের তানজিম হাসান।
১৯ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে জেলা প্রশাসকের সাক্ষরিত এক পত্রে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর ফলাফল ঘোষনা করেন। ৫ উপজেলায় ৫ জনের মধ্য থেকে সোনারগাঁয়ের  ১০৬ নং হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন।
আমিনুল ইসলাম সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের নোয়াকান্দী গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মুজাফফর আলী ছিলেন উপজেলার ৪১নং হরিহরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। আমিনুল ইসলাম ২০১৮ সালের ১৪ অক্টোবর সহকারী শিক্ষক হিসেবে ১০৬ নং হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি সততা, ন্যায় ও নিষ্ঠার সাথে বিদ্যালয়ে শিক্ষাদান করে চলছেন। এ ছাড়া তিনি উপজেলার গণিত অলিম্পিয়াড এর মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সোনারগাঁ উপজেলা রির্সোস সেন্টারের আয়োজনে শিক্ষকদের গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগের মাধ্যমে বিষয়ভিত্তিক গণিত প্রশিক্ষণের ৭ টি ব্যাচ সাফল্যের সহিত পরিচালনা করেছেন।
শ্রেষ্ঠ হবার প্রতিক্রিয়ায় আমিনুল ইসলাম বলেন, আল্লাহ তায়ালার অশেষ রহমতে আর মানুষের ভালোবাসায় আমি জেলায় শ্রেষ্ঠ হয়েছি। আমি ধন্যবাদ জানাই আমার উপজেলা শিক্ষা অফিসার দৌলতর রহমান স্যারকে, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহাবুবুর রহমান সহ সকল এইউইও বৃন্দের প্রতি কৃতজ্ঞতা । আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার সহ সকল সহকর্মীদের অনুপ্রেরণা আজ আমি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছি। এছাড়া সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষা পরিবারে  কর্মরত আমার সকল সহকর্মীদের ভালবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমার বিদ্যালয়ে শিখন শেখানো কার্যক্রমে সক্রিয় ভাবে অংশগ্রহণ করি। বিভাগীয়  পর্যায়ে ভালো করার জন্য সবার দোয়া চাই।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell