মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫৩
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

উল্লাপাড়ায় দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে প্রথম স্ত্রী কুপিয়ে হত্যা করলেন

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১১, ২০২৩, ৯:৪৮ অপরাহ্ণ
  • ১৬৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

উল্লাপাড়ায় দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে প্রথম স্ত্রী কুপিয়ে হত্যা করলেন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দ্বিতীয় বিয়ে করায় সাইফুল ইসলাম মণ্ডল (৫২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে তার প্রথম স্ত্রী। এ ঘটনায় স্ত্রী নাসিমা খাতুন ও মেয়ে স্বপ্না খাতুনকে (২০) আটক করেছে পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইফুল। এর আগে শুক্রবার (১০ নভেম্বর) রাতে উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের মণ্ডলজানি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পাঁচ দিন আগে সাইফুল ইসলাম দ্বিতীয় বিয়ে করেন। এই বিয়ের পর থেকে প্রথম স্ত্রী নাসিমা খাতুনের সঙ্গে সাইফুল ইসলামের কথা কাটাকাটি লেগেই ছিল। শুক্রবার রাতে দুজনের মধ্যে ফের কথা কাটাকাটি হয়। গভীর রাতে সাইফুল ইসলাম ঘুমিয়ে পড়লে নাসিমা খাতুন আকস্মিকভাবে তার মাথায় দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এ অবস্থায় রাতেই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছালাম জানান, সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত সাইফুল ইসলামের স্ত্রী নাসিমা খাতুন এবং তার মেয়ে স্বপ্না খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে নাসিমা খাতুন ও স্বপ্না খাতুনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell