বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৮
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

উল্লাপাড়ায় বৃষ্টি জিপিএ ৫ পেয়েও আর্থিক অভাব অনটনের কারণে কলেজে ভর্তি অনিশ্চিত

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৪, ২০২২, ৭:৪৬ অপরাহ্ণ
  • ২৪২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃষ্টি খাতুন এর এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েও পরিবারের আর্থিক অভাব অনটনের কারণে কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে । উপজেলার সলপ উচ্চ বিদ্যালয় থেকে সে ২০২১ শিক্ষাবর্ষে এসএসসিতে গোল্ডেন জিপিএ- ৫ পেয়েছে । উল্লাপাড়া উপজেলার সলপ গ্রামের ভূমিহীন দিনমজুর আইয়ুব আলীর মেয়ে বৃষ্টি খাতুন ২০১৮ সালে একই স্কুল থেকে জেএসসি পরীক্ষাতে গোল্ডেন জিপিএ – ৫ এবং সাধারণ বৃত্তি পেয়েছিল।

 

এছাড়া প্রথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাতেও বৃষ্টি খাতুন জিপিএ- ৫ পেয়ে বৃত্তি পেয়েছিল। বৃষ্টি খাতুনের বড় এক বোন রেহানা খাতুন স্থানীয় কলেজ থেকে এইচএসসি পাশ করেছে ও ছোট ভাই আশিক সলপ উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে পড়ালেখা করছে ৷ তার মা নার্গিস খাতুন গৃহিণী। বৃষ্টি খাতুন স্থানীয় সাংবাদিকদের জানায়, নিজে প্রাইভেট পড়িয়ে ও প্রায় তিন বছর ধরে ব্যাগ সেলাই এর আয়ের টাকায় নিজের এবং তার ভাই বোনের পড়ালেখার খরচ করে আসছে।

 

এখন ভালো কোনো কলেজে ভর্তি হলে তাকে অন্যত্র থাকতে হবে। এ কারণে ব্যাগ সেলাই করার আর কোন সুযোগ থাকবে না। এখন কলেজে ভর্তি এবং পড়ালেখায় প্রয়োজনীয় টাকা তার দিন মজুর বাবার পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়। এজন্য বৃষ্টি খাতুন এক ধরণের অনিশ্চয়তা নিয়ে এখন দিন পার করছে বলে জানা গেছে ।

 

সলপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম গণমাধ্যমকে জানান, বৃষ্টি খাতুন একজন মেধাবী ছাত্রী। গরীব পরিবারের সন্তান। বৃষ্টির মা নার্গিস খাতুনের বক্তব্যে , তার মেয়েটি খুবই মেধাবী ৷ নিজ বাড়ীতে বিভিন্ন দোকানের কাপড়ের ব্যাগ সেলাই করে নিজেরসহ বোন ও ভাইয়ের পড়ালেখার খরচ চালিয়ে এসেছে। বৃষ্টি খাতুন পড়ালেখা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায়৷ দেশের সহৃদয় ব্যক্তিগণের কাছে তার মেয়ের লেখাপড়ায় সহযোগিতা দেবার আবেদন জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell