শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩৩
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

এন জিও মহিলা কর্মীরা সাবধান -কিস্তির টাকা তুলতে গিয়ে ধর্ষণের শিকার”গ্রেফতার ৩ ধর্ষক

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২১, ২০২৩, ২:২৯ পূর্বাহ্ণ
  • ২৩৬ ০৯ বার দেখা হয়েছে

এন জিও মহিলা কর্মীরা সাবধান -কিস্তির টাকা তুলতে গিয়ে ধর্ষণের শিকার”গ্রেফতার ৩ ধর্ষক

কুষ্টিয়ার কুমারখালীতে কিস্তির টাকা তুলতে গিয়ে এক এনজিওকর্মী (২৯) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নন্দনালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই গ্রামের পাটক্ষেতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত পৌনে ১টার দিকে অসুস্থ অবস্থায় থানায় নিয়ে আসেন। ভিকটিম কুমারখালীর সিও নামের একটি এনজিওর মাঠকর্মী। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে রাতেই থানায় একটি মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে রাত ৩টার দিকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতাররা হলেন বজরুক বাঁখই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. রবিন (২১) ও আবু বক্কর সিদ্দিকীর ছেলে মো. মাসফিকুর ( ১৯) এবং দুর্গাপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে মো. রাসেল (২০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভিকটিম রাতে ভ্যানে করে বজরুক বাঁখই গ্রামে কিস্তি তুলতে যাচ্ছিলেন। পথে কালু মোড়ক সেতুর এলাকায় অজ্ঞাতপরিচয় আসামিরা পথ অবরোধ করে চালককে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন। পরে ওই এনজিওকর্মীকে পাটক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যান। পরে ভ্যানচালকের সহায়তায় স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) আকিবুল ইসলাম বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আরও কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell