সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৩৩
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

এসএসসি পরীক্ষার হলে স্মার্ট ফোন নিয়ে প্রবেশ,প্রত্যাহার ৪ শিক্ষক

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৭, ২০২২, ৭:১১ অপরাহ্ণ
  • ১৮৩ ০৯ বার দেখা হয়েছে

কুমিল্লার বরুড়া উপজেলায় এসএসসি পরীক্ষার হলে স্মার্ট ফোন নিয়ে প্রবেশ করায় চার কক্ষ প্রত্যবেক্ষককে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা চলাকালীন বরুড়ার বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ২ ও ৬ নম্বর কক্ষে তারা ফোন নিয়ে প্রবেশ করেন।

বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোহাম্মদ উল্যাহ্ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে কি কারণে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না সেটি তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

স্মার্টফোন নিয়ে প্রবেশ করা শিক্ষকরা হলেন- মুগগাঁও আদর্শ উচ্চ বিদ্যালযয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন চৌধুরী, হরিপুর আগানগর উচ্চ বিদ্যালযয়ের শিক্ষক রবিউল আউয়াল, শিলমুড়ী রাজ রাজেশ্বরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয় চন্দ্র দে ও হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হাসান সাঈদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্ব পালনে অবহেলার কারণে পরবর্তী পরীক্ষাগুলোতে কক্ষ প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন থেকে এ চার শিক্ষককে প্রত্যাহার করা হলো।

কেন্দ্র সচিব মোহাম্মদ উল্যাহ্ জানান, ওই চার শিক্ষক আমাদের জানিয়েছেন তারা তাড়াহুড়ো করে কেন্দ্রে প্রবেশ করেছেন। সময় না পাওয়ায় মোবাইল রাখতে পারেননি। হলে ফোন নিয়ে প্রবেশ করায় তাদের পরবর্তী পরীক্ষার প্রত্যবেক্ষকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পরীক্ষার পরিপত্রে স্পষ্ট লেখা আছে যে কেউ ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। যদি কেউ অনিয়ম করে থাকেন তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে এখনও কোনো কাগজপত্র আসেনি। তবে এটা অনিয়ম।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell