রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৪
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

এসএসসি পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে শিক্ষার্থী,হারালো সোনার চেইন ও কানের দুল

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২, ২০২৩, ১০:১৩ অপরাহ্ণ
  • ৩৫৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

এসএসসি পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে শিক্ষার্থী,সোনার চেইন ও কানের দুল

নারায়ণগঞ্জের তোলারাম কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গলার চেইন ও কানের দুল খুইয়েছেন মোছা. হিরা মনি (১৯) নামে এক শিক্ষার্থী।

তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে মঙ্গলবার (২ মে) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাকে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়।

হীরা মনির মা মোছা. শাহিদা বেগম বলেন, আমার মেয়ে তোলারাম কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে ব্যাটারিচালিত অটোরিকশা যোগে বাসায় ফিরছিল। পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সে। এসময় অজ্ঞান পার্টির সদস্যরা তার গলায় থাকা সোনার চেইন ও কানের দুল নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে আসি।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি তিন যুবক জোরপূর্বক ওই অটোরিকশায় উঠে পড়ে। পরে তাকে অচেতন করে সোনার চেইন ও দুটি কানের দুল নিয়ে যায়।

শাহিদা বেগম আরও জানান, তাদের বাসা নারায়ণগঞ্জের বন্দর থানার কুনিপাড়া এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell