শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২৪
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ঐতিহাসিক সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত ১৫ দিনব্যাপী ‘বৈশাখী মেলা-১৪৩২ ও সুবর্ণজয়ন্তী উৎসব-২০২৫’ আয়োজন

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৩, ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
  • ১৭৯ ০৯ বার দেখা হয়েছে

 

ঐতিহাসিক সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত ১৫ দিনব্যাপী ‘বৈশাখী মেলা-১৪৩২ ও সুবর্ণজয়ন্তী উৎসব-২০২৫’ আয়োজন

নারায়নগন্জ প্রতিনিধি।।

বাংলার প্রাচীন রাজধানী ঐতিহাসিক সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত ১৫ দিনব্যাপী ‘বৈশাখী মেলা-১৪৩২ ও সুবর্ণজয়ন্তী উৎসব-২০২৫’ আয়োজন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ফাউন্ডেশন প্রাঙ্গণে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইলিয়া সুমনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সদস্য ও জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্রশেখর সাহা, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম।

এ ছাড়া সরকারি-বেসরকারি উচ্চপদস্থ ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। উদ্বোধন শেষে লোকজ মঞ্চে পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়া সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান ফাউন্ডেশন আয়োজিত বৈশাখী মেলা-১৪৩২ ও সুবর্ণজয়ন্তী উৎসব-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে বৈশাখী মেলা-১৪৩২ ও সুবর্ণজয়ন্তী উৎসব-২০২৫। এ ছাড়া মেলায় থাকবে দেশের সেরা কারুশিল্পীদের হাতে তৈরি জামদানি, শতরঞ্জি, নকশি কাঁথা, মৃৎশিল্প, দারুশিল্প, হাতপাখা, কাঠখোদাইশিল্প, পটচিত্র শিল্প, শোলাশিল্প, বাঁশ-বেতশিল্প এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারুশিল্পীদের সৃষ্টিশীল কর্মের উপস্থাপন এবং বিপণনের সুযোগ। এ ছাড়া বাউল গান, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাচ, হালখাতা, বায়স্কোপ, সাপের খেলা, নাগরদোলাসহ হারিয়ে যাওয়া গ্রামীণ খেলা তিন গুটি, সাত গুটি বাঘবন্দ, কানামাছি, গোল্লাছুট, বউচি, কপাল টোক্কাসহ আরও অনেক কিছু। আর রসনাতৃপ্তির জন্য মুখরোচক সব বাঙালি খাবারও থাকবে এ মেলায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell