বৃহস্পতিবার ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:০০
শিরোনামঃ
রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত ৭৪ বছর ধরে চলছে শ্রী শ্রী মা বগলা ও শ্রী শ্রী কালীপূজা। পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল-প্রধানমন্ত্রী তারেক রহমান নদীর পুর্বতীর দিয়ে বালুবাহী বল্কহেড চলাচল ঠেকাতে” চৌহালীতে আবারও জনতার  ভিক্ষোভ ১ বছর বয়সে মুকুল রায়ের প্রয়াণ‌ ও বিধানসভায় সকলে শেষ শ্রদ্ধা জানালেন। কল্যাণীতে জনসংযোগে জোর, উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ডা. সুরজিত সরকার। ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা-নগর সংবাদের নিন্দা।

ওয়েব ক্যামেরা ক্যামেরা সংযোগ যেভাবে করতে হয়।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১, ২০২১, ৯:৫০ অপরাহ্ণ
  • ৪৯৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ওয়েব ক্যামেরা ক্যামেরা সংযোগ যেভাবে করতে হয়।এই সময়ে ওয়েব ক্যামেরা অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। বিশেষ করে করোনা মহামারি পরিস্থিতি তৈরি হওয়ার পর অনলাইন মিটিং, ভিডিও কলিং, অনলাইন ইন্টারভিউ ইত্যাদি বেশি পরিমাণে চালু হওয়ার ফলে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে ওয়েবক্যাম।

ল্যাপটপে ইনবিল্ড থাকলেও ডেস্কটপে আলাদাভাবে ওয়েব ক্যামেরা কিনে সংযোগ করতে হয়। অনেকেই এ ওয়েব ক্যামেরা ক্যামেরা সংযোগ নিয়ে সমস্যায় পড়েন। কারণ সেটিংস সঠিকভাবে না হলে তা কোনোভাবেই ওয়েবক্যাম চালু হবে না। এবার জেনে নিন ওয়েবক্যাম যেভাবে চালু করবেন।

উইন্ডোস ১০ যেসব ব্যবহারকারীরা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে Win+Sবোতাম প্রেস করতে হবে। তারপর একটি সার্চ বার আসবে সেখানে লিখতে হবে ক্যামেরা। এরপর অনেকগুলো অপশন আসবে সেখান থেকে সিলেক্ট করতে হবে অ্যাপ। সিলেক্ট করলে নিজে থেকেই শুরু হয়ে যাবে ওয়েব ক্যামেরা।

অনেক সময় ক্যামেরা ব্যবহার করতে কিছু থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হয়। সেক্ষেত্রে প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করতে হবে এবং সেগুলোর সেটিংস সেট করতে হবে।

jagonews24

পাশাপাশি চেক করে নিতে হবে ক্যামেরা পারমিশন দেয়া রয়েছে কিনা। তার জন্য প্রইভেসি সেটিংসে যেতে হবে এবং ক্যামেরা অপশন সিলেক্ট করতে হবে। এরপর সেখানেও কিছু থার্ড পার্টি অ্যাপ দেখা যেতে পারে। প্রয়োজন মতো সেগুলোকে সিলেক্ট বা আনটিক করতে হবে। এবং সেভ করতে হবে।

সবকিছু সেটিংস ঠিকঠাক থাকলেও অনেক সময় ওয়েব ক্যাম কাজ করে না। কারণ সমস্যা তৈরি করে অপারেটিং সিস্টেম উইন্ডোস। কারণ উইন্ডোস আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু প্যাচ ফাইল আপডেট হয়।

সেই ফাইলগুলো আপডেট না হলে ক্যামেরা কাজ নাও করতে পারে। তাই সেক্ষেত্রে উইন্ডোস সবসময় আপডেট করা জরুরি। এতে যে শুধু কম্পিউটার সঠিকভাবে কাজ করে তা নয়, পাশাপাশি কম্পিউটারের সঙ্গে থাকা অন্যান্য সামগ্রীগুলোও সঠিকভাবে কাজ করে।

ব্যবহার করার পর ওয়েব ক্যাম সঠিকভাবে অফ করা দরকার। তা না হলে ওয়েব ক্যামেরার কোনো একটি সামগ্রী নষ্ট হতে পারে। সঠিকভাবে ক্যাবল সংযোগ এবং ক্যাবল খোলার সময় অত্যন্ত সতর্ক থাকা দরকার। এবং কোনো সমস্যা দেখা দিলে নির্দিষ্টভাবে তা সমাধান করা দরকার। হঠাৎ ক্যাবল খুলে নিলে তাতে ক্যামেরার যন্ত্রাংশ খারাপ হতে পারে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell