রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩০
শিরোনামঃ
পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।

কক্সবাজারে র‍্যাব পরিচয়ে ডাকাতি, ছিনতাই ও অপহরণ, দুই যুবককে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৯, ২০২২, ৮:৪১ অপরাহ্ণ
  • ৩৫০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় র‍্যাব পরিচয়ে ডাকাতি, ছিনতাই ও অপহরণের দায়ে দুই যুবককে আটক করেছে র‍্যাব-১৫।

বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়। একইদিন বিকেলে প্রেস বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মনজুর মেহেদী।

আটকরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানি রাজপাট এলাকার আকবর আলী মুন্সীর ছেলে সুমন মুন্সী (৩০) ও উখিয়ার ময়নারঘোনা এলাকার মৃত মো. আবুর ছেলে শহিদ সিকদার (৪০)।

মেজর মনজুর মেহেদী বলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী বাজারে বিভিন্ন দোকানে কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে র‍্যাব পরিচয়ে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবি, লুটপাট, ডাকাতি, অপহরণ ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কার্যক্রম করে আসছে বলে অভিযোগ আসে। এ নিয়ে মাঠে কাজ করছিল আমাদের গোয়েন্দা টিম।

তিনি বলেন, আটক সুমন মুন্সি এবং তার অপর দুই সহযোগী মো. কাশেম ও শহিদ সিকদার উখিয়ার থ্যাইংখালী রোড থেকে এক রোহিঙ্গাকে র‍্যাব পরিচয়ে অপহরণ করে তার কাছ থেকে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ভুক্তভোগী তাদেরকে ৪০ হাজার টাকা দিয়ে মুক্তি পায়। এ বিষয়টিও নজরে আসে র‍্যাবের। সামনে কোরবানির ঈদকে কেন্দ্র করে র‍্যাব পরিচয়ে অপহরণসহ নানা অপরাধে তারা আবারও তৎপরতা চালাচ্ছে শুনে অভিযান চালানো হয়। পরে তারা র‍্যাব-১৫ এর সদস্যদের হাতে আটক হন।

র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক বলেন, এসময় তাদের তল্লাশি করে দুটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড কার্তুজ, র‍্যাবের দুটি ভুয়া আইডি কার্ড, দুটি জ্যাকেট, একটি হাতকড়া, পিস্তলের দুটি কভার, দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। আটক সুমন মুন্সীর বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।

আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও উল্লেখ করেন র‍্যাবের এই কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell