রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫৪
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

কক্সবাজার ইসলামপুরে সাংবাদিক নুরুল আজিম মিন্টুর উপর সন্রসী হামলা- নগর সংবাদের তীব্র প্রতিবাদ।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৪, ২০২১, ১১:২৮ অপরাহ্ণ
  • ৩৬৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। কক্সবাজার ইসলামপুরে সাংবাদিক কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলাধীন
শিল্প এলাকা খ্যাত ইসলামপুরে দিনদুপুরে সাংবাদিক ও লবণ মিল মালিকের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল চিহ্নিত সন্ত্রাসী৷
২৩ অক্টোবর (শনিবার) দুপুর ১২ টার দিকে ইসলামপুর ধর্মেছড়া এলাকার জাফর আলমের ছেলে ইয়াবা ব্যবসায়ী ছোটন (২৮) ও একই এলাকার মৃত আবু বশরের ছেলে চিহ্নিত সন্ত্রাসী মো: মুর্শেদ বাচ্ছুর (৩০) নেতৃত্বে একদল সন্ত্রাসী বাইক যোগে এসে কিছুই বুঝে উঠার আগেই রাম দা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মেরে ফেলার হুমকি দমকি দেয়৷ এক পর্যাযে কর্মরত লবণ শ্রমিকরা এগিয়ে এসে বাঁধা দিলে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে প্রশাসনের সহযোগিতা চাইলে সন্ত্রাসীরা দ্রুতই ঘটনাস্থল ত্যাগ করেন৷
হামলায় গুরুতর আহত হন সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুল হকের ছেলে সাংবাদিক ও নুর সল্ট এবং হক সল্টের পরিচালক নুরুল আজিম মিন্টু (৩০) ও তার বড় ভাই সরওয়ার এরশাদ।
সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে সরওয়ার এরশাদ কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হামলার কিছুক্ষণের মধ্যেই ঈদগাঁও থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ করেন এবং শ্রমিকদের শান্ত করে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷
এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত সাংবাদিক নুরুল আজিম মিন্টু।
সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলায় তিব্র নিন্দা জানিয়েছেন ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মাষ্টার রেজাউল করিম এবং ঈদগাঁও টিভির প্রধান সম্পাদক ও দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার সিঃ সহসভাপতি মাহমুদুল করিম মাহমুদ।
সাংবাদিক নেতৃবৃন্দ এ হামলার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি করেন এবং জাতির বিবেক সাংবাদিকদের উপর ভবিষ্যতে এমন আর হামলা হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell