শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২১
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

কদমতলী থানাধীন গ্লাস ফ্যাক্টরি রোডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৬, ২০২২, ৮:৫৭ অপরাহ্ণ
  • ৪৩৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজধানীর কদমতলী থানাধীন গ্লাস ফ্যাক্টরি রোডে একটি বাসায় রাবেয়া আক্তার (১৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ মে) সকালের দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মৃত রাবেয়ার বাবা শহীদ সরকার জানান, তাদের গ্রামের বাড়ি বরিশালের হিজলা উপজেলার পাইলচর গ্রামে। পরিবার নিয়ে গ্লাস ফ্যাক্টরি রোড বাদশা মিয়ার চারতলা বাড়ির নিচতলায় ভাড়ায় থাকেন তারা। একই বাড়ির চারতলায় স্বামী খায়রুল ইসলামের ও তার পরিবারের সঙ্গে থাকতেন রাবেয়া। এক বছর আগে তাদের বিয়ে হয়। তার স্বামী খাইরুল একটি সুতার কারখানায় কাজ করেন।

শহীদ সরকার জানান, সোমবার ভোরে এক ভাড়াটিয়ার মাধ্যমে তিনি খবর পান রাবেয়া স্বামীর বাসায় অসুস্থ হয়ে পড়েছেন। পরে তিনি ওই বাসায় গিয়ে দেখতে পান বিছানায় শোয়া অবস্থায় রয়েছেন রাবেয়া। তবে তার নাক-মুখ দিয়ে রক্ত ঝরছে। তাকে হাসপাতালে নেওয়ার জন্য তিনি গাড়ি ঠিক করার জন্য বাইরে বের হন।

ফিরে এসে দেখেন স্বামীর পরিবারের লোকজন রাবেয়াকে হাসপাতালে নিয়ে গেছে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এটি স্বাভাবিক মৃত্যু নয়। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রাবেয়ার বাবার।

রাবেয়ার শ্বশুর হানিফ গাজী দাবি করেন, রাত থেকেই অসুস্থতা অনুভব করছিলেন রাবেয়া। রাত দুইটার দিকে তার বুকে ব্যথার কথা জানিয়েছিলেন তাদের। সকালে বেশি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে।

এদিকে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জানান, রাবেয়ার স্বামী ও তার পরিবার দাবি করছে অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে। তবে তার বাবা-মা অভিযোগ করছেন তাকে হত্যা করা হয়েছে। তারা একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। সেই অনুযায়ী এ ঘটনায় মামলা দায়ের হবে।

ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী-শ্বশুর সহ ৪ জনকে থানায় রাখা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে মৃতদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell